কলকাতা , ৩ মে:- রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর্যালোচনা বৈঠকে অনুপস্থিত থাকা নিয়ে কেন্দ্রীয় সরকারের পাঠানো শোকজ নোটিশের জবাব দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই তিনি ঐদিন প্রধানমন্ত্রীর বৈঠকে গিয়েছিলেন এবং তার নির্দেশেই বৈঠক থেকে বেরিয়ে আসেন বলে তিনি আজকের লেখা চিঠিতে উল্লেখ করেছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। মুখ্য সচিব হিসেবে মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করা তার কর্তব্য বলেও তিনি চিঠিতে জানিয়েছেন বলে সূত্রের খবর। পাশাপাশি বর্তমান মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী কেন্দ্রকে চিঠি দিয়ে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসাবে আলাপন বাবু বর্তমানে ঠিক কি ভূমিকা পালন করছেন তার বিস্তারিত জানিয়েছেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য বিপর্যয় মোকাবিলা আইনে কেন্দ্রীয় সরকার গত সোমবার তৎকালীন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কে কারণ দর্শানোর নোটিশ জারি করে তিনদিনের মধ্যে জবাব তলব করেছিল।
Related Articles
করোনা নিয়ে মন্ত্রিসভার বৈঠকের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১৭ এপ্রিল:- করোনা নিয়ে মন্ত্রিসভার বৈঠকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সোমবার ওই বৈঠকে তিনি বলেছেন, ফের সবাইকে মাস্ক পরতে হবে এবং ভাল করে হাত ধুতে হবে। সরকারি অফিসে ও অন্যত্র নিয়মিত স্যানিটাইজ করতে হবে। নবান্ন সূত্রে খবর, তিনি মুখ্যসচিব এইচ কে দ্বিবেদিকে একটি নির্দেশিকা প্রকাশ করতে বলেছেন। বৈঠকে উপস্থিত মন্ত্রিসভার সদস্যদেরও তিনি নির্দেশ […]
তিনবারেও ভর্তি নিল না, অবশেষে হাসপাতালের দোরেই মৃত্যু রোগীর।
সুদীপ দাস, ২৩ নভেম্বর:- তিন তিন বার হাসপাতালে নিয়ে এলেও শ্বাসকষ্টের রোগীকে ভর্তি না নেওয়ার অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। শেষবার যখন পরিবারের ক্ষোভের মুখে পড়ে ভর্তি নেওয়া হল, তখন আর ওয়ার্ড পর্যন্ত পৌঁছতে পারল না রোগী। ওয়ার্ডে ঢোকার আগেই শেষনিশ্বাস ত্যাগ করলেন বছর ৫০এর গীতা পাশওয়ান। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। রোগীর পরিবার […]
হাওড়ায় সিএএ, এনআরসি প্রত্যাহারের দাবিতে তৃণমূলের মিছিল।
হাওড়া,২৩ ডিসেম্বর:- সিএএ, এনআরসি নিয়ে এবার প্রতিবাদ মিছিল হল হাওড়ায়। সোমবার সকালে হাওড়ায় অরূপ রায়ের নেতৃত্বে ওই মিছিল হয়। হাজির ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, লক্ষ্মী রতন শুক্লা, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা সুপ্রীতি চট্টোপাধ্যায়, শ্যামল মিত্র, অয়ন বন্দ্যোপাধ্যায়, শেখ ইসলামউদ্দিন লালা প্রমুখ। এদিন বেলা ১২টা নাগাদ ময়দানের ফ্লাইওভারের নিচে থেকে মিছিল শুরু হয়। প্রায় […]








