হুগলি, ৩ মে:- কোভিড পরিস্থিতি ও ইয়াস ঘূর্ণিঝড় কবলিত মানুষদের কথা মাথায় রেখে হুগলি প্রেস ক্লাব ও ভারত সেবাশ্রম সংঘের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো “খাদ্য সামগ্রী বিতরণ” অনুষ্ঠান। শ্রীরামপুরে হুগলি প্রেস ক্লাবের ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে শতাধিক বিপন্ন মানুষের হাতে তুলে দেয়া হয় এই খাদ্য সামগ্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজ স্বামী মহাদেবানন্দ,বিশিষ্ট অভিনেত্রী লোপামুদ্রা সিনহা সহ হুগলি প্রেস ক্লাবের সদস্যরা। স্বামী মহা দেবানন্দ জি বলেন বর্তমান পরিস্থিতিতে বহু মানুষ অসহায় অবস্থায় দিনযাপন করছেন,তাদের পাশে থাকতেই আমাদের এই প্রচেষ্টা। হুগলি প্রেস ক্লাবের সম্পাদক তরুণ মুখোপাধ্যায় জানান প্রেস ক্লাবের উদ্যোগে সারা বছর ধরে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করা হয়,বর্তমান পরিস্থিতিতে অসহায় মানুষদের সাথে থাকতেই এই কর্মসূচি। হুগলি প্রেস ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের বিশিষ্টরা।
Related Articles
সাঁতরাগাছির শ্যুটআউটের ঘটনায় দুই সুপারি কিলার সহ গ্রেফতার ৩।
হাওড়া, ৮ জুলাই:- হাওড়ার সাঁতরাগাছিতে গত ২৫ জুন ঘটে যাওয়া শ্যুটআউটের ঘটনায় গ্রেফতার ৩। বৃহস্পতিবার দুপুরে এদের মধ্যে ২ জনকে হাওড়া আদালতে তোলা হয়। তার আগে ডিডি অফিসে চলে জিজ্ঞাসাবাদ। ঘটনার দিন সাঁতরাগাছিতে বহুতল আবাসন লক্ষ্য করে সাতসকালেই চলেছিল গুলি। রেলকর্মী সুনীল কুমার বেহেরার ফ্ল্যাট লক্ষ্য করে ওই গুলি চালানোর ঘটনা ঘটেছিল। ওইদিন সকাল সাড়ে […]
রেকর্ড ভোটে লেটার প্রাপ্তি ৩১ তৃণমূল প্রার্থীর।
কলকাতা, ২২ ডিসেম্বর:- কলকাতা পুরভোটে নিজেদের তৈরী রেকর্ড এবার নিজেরাই ভেঙেছে তৃণমূল। ১৪৪ আসনের কলকাতা পুরসভার ১৩৪ আসনে জয়ের নজির গড়া শুধু নয় প্রাপ্ত ভোটের হারের নিরিখেও নতুন নতুন রেকর্ড গড়েছেন ঘাসফুল শিবিরের প্রার্থীরা। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের মত পরীক্ষায় ৮০ শতাংশ নম্বর কে লেটার মার্কস হিসেবে ধরা হয়। কলকাতা পুরভোটে এই হিসেবে লেটার পেয়েছেন […]
করোনার মডেল সেজে সতর্কতার বার্তা দিতে সাইকেল নিয়ে জেলার পথে পথে যুবক।
মহেশ্বর চক্রবর্তী, ৪ নভেম্বর:- করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ আটকাতে একদিকে প্রশাসন যেমন কঠোর পদক্ষেপ গ্রহন করছে তেমনি সচেতনতা মুলক প্রচারও চলছে। এদিন ব্যক্তিগত উদ্যোগে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ আটকাতে অভিনব উদ্যোগ গ্রহন করলো যাদবপুরে যুবক ত্রিনাঙ্কুর পাল। সাইকেলে করে করোনা ভাইরাসের মডেল সেজে সারা পশ্চিমবঙ্গ ঘুরে সচেতনতা মুলক প্রচার করার শপথ নেয় সে। ইতিমধ্যেই ত্রিনাঙ্কুর […]








