হুগলি , ২ জুন:- করোনার কড়া বিধিনিষেধের জেরে নাজেহাল সাধারন মানুষ। এই পরিস্থিতিতে অহায়দের মুখে দুপুরের আহার পৌঁছনোর দ্বায়িত্ব নিয়েছে হুগলী সাংগঠনিক জেলা বিজেপি। পদ্ম পাতায় দুপুরের আহারের কর্মসূচীতে চন্দননগর বিধানসভা সহ বলগড় ও পান্ডুয়া বিধানসভায় যোগদান করেন হুগলি লোকসভার সাংসদ লকেট চ্যাতার্জী। সেই কর্মসূচিতেই বুধবার অসহয়াদের খাবার দিলো হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জী। এদিন পান্ডুয়ার সোনারগ্রামে দুঃস্থ মানুষদের খাবার পরিবেশন করলেন সাংসদ। এরপর পান্ডুয়ার তিন্না এলাকায় প্যাকেট করা খাবার সাধারনের হাতে তুলে দেন লকেট। এদিন সাধারনের পাশে থাকার বার্তা দিলেও আলাপন প্রসঙ্গে লকেটের বক্তব্য ওটা কেন্দ্র ও রাজ্যের ব্যাপার। আমি এবিষয়ে কোন মন্তব্য করবো না।
Related Articles
বাবা ও ছেলের অস্বাভাবিক মৃত্যু বেলুড়ে।
হাওড়া, ১৫মে:- বৃদ্ধ বাবা ও ছেলের অস্বাভাবিক মৃত্যু হাওড়ার বেলুড়ের ঘোষেষ লেনে। বাবার নিথর দেহ পড়েছিল বিছানায়। পাশেই ছেলের দেহ ঝুলছিল সিলিংয়ে। ঘটনায় চাঞ্চল্য। মা কোভিড আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ঘুসুড়ির জয়সোয়াল হাসপাতালে। আজ বাবা ও ছেলের কোভিড টেস্টের কথা ছিল। মানসিক হতাশায় এই ঘটনা বলে মনে করা হচ্ছে। বৃদ্ধের বৌমা ও নাতি বাপের বাড়ি […]
আমডাঙ্গাতে সাংসদ অর্জুন সিং এর গাড়ি আটকালো পুলিশ।
উঃ২৪পরগনা,১৬ এপ্রিল:- আমডাঙ্গাতে ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং এর গাড়ি আটকালো পুলিশ। অর্জুন সিং এর অভিযোগ তার লোকসভা এলাকার মধ্যে আমডাঙ্গা লোকসভা। এলাকার মানুষের রেশনে চাল না পাওয়ার অভিযোগ শুনতে গেলে তাকে অযথা পুলিস বাধা দেয়। অর্জুন সিং এর অভিযোগ যেখানে তৃনমুলের সাংসদরা বিভিন্ন জায়গায় হাজার হাজার মানুষ খাওয়াচ্ছে। সেখানে তাকেই পুলিস আটকাচ্ছে। Post Views: 450
বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য চুঁচুড়ায়।
সুদীপ দাস, ২১ নভেম্বর:- বোমা উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত ব্যান্ডেল নলডাঙ্গা এলাকায়। ব্যান্ডেলের নলডাঙ্গা মাঠে আজ সকালে সুতোলি প্যাচানো তিন-তিনটি বোমার ন্যায় জিনিস দেখতে পায় স্থানীয়রা। প্রাথমিকভাবে এলাকাবাসীদের অনুমান সেগুলি বোমা। তারপরই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সামনেই প্রাথমিক বিদ্যালয়। তাই ওই এলাকায় বোমা উদ্ধার হওয়ায় রীতিমত আতঙ্কিত […]







