উঃ২৪পরগনা,৩ ফেব্রুয়ারি:- করোনা ভাইরাস আতঙ্ক গোটা দেশ জুড়ে। এরাজ্যেও করোনা ভাইরাসে আতঙ্কিত রাজ্য স্বাস্থ্য দপ্তর ৷ রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে ৷ ইতিমধ্যেই কেরালার এক বাসিন্দার শরীরে করোনা ভাইরাস মিলেছে । রাজ্যের সমস্ত সীমান্তে স্বাস্থ্য দপ্তর নজরদারি চালালেও ভারত -বাংলাদেশ প্রেট্টাপোল সীমান্তে সেভাবে কোন নজরদারি নেই স্বাস্থ্যদপ্তরের ৷ প্রতিদিন এই সীমান্ত দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করে৷ কয়েক শো পণ্যবাহী ট্রাক যাতায়াত করে এই সীমান্ত দিয়ে ৷ সূত্র মারফত জানা গিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে নজরদারি বাড়ানোর নির্দেশ এলেও কোন স্বাস্থ্যকর্মীই নেই পেট্রাপোল সীমান্তে । যদিও দপ্তর সূত্রে চিঠির সত্যতা স্বীকার করা হয়নি।
Related Articles
দেশের তিন নতুন ফৌজদারি আইন পর্যালোচনা করতে কমিটি গড়ল রাজ্য।
কলকাতা, ১৬ জুলাই:- দেশের নতুন তিন ফৌজদারি আইন পর্যালোচনা করতে কমিটি গড়ল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তথা রাজ্যের লোকায়ুক্ত অসীম কুমার রায়ের নেতৃত্বাধীন সাত সদস্যের কমিটি গত পয়লা জুলাই থেকে দেশজুড়ে কার্যকর হওয়া নতুন তিন ফৌজদারি আইন ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম আইন পর্যালোচনা করে রাজ্য সরকারের […]
তৃণমূল মালিক, বিজেপি ভাড়াটিয়া; বাড়িতে আপন, ময়দানে পর; জমজমাট লড়াই চুঁচুড়ায়।
সুদীপ দাস, ২০ ফেব্রুয়ারি:- দীর্ঘ চার বছর ধরে তৃণমূল-দিদির বাড়িতেই ভাড়া থাকেন বিজেপির দিদি। এবারে দুই দিদির উপরেই সহায় হয়েছে তাঁদের নিজ-নিজ দল। ভোট যুদ্ধে এই দু’জনের উপরেই ভরসা করেছে শাসক ও বিরোধী দু’পক্ষই। টিকিট পেয়ে তাই দু’জনেই লড়াইয়ের ময়দানে নেমে পরেছেন। একই বাড়ি থেকে তাই শাসক-বিরোধী লড়াইয়ে ভোট যুদ্ধ জমজমাট হুগলী-চুঁচুড়া পুরসভার ১৪ নম্বর […]
সাতসকালেই বিস্ফোরনে কেঁপে উঠলো ভদ্রেশ্বর।
প্রদীপ বসু, ১২ মে:- হুগলির ভদ্রেশ্বর পৌরসভার এলাকার ২নং ওয়ার্ডের ভমরদীঘিতে খালের ধারে সকাল দশটা নাগাদ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা। বেশ কিছু জায়গায় ফাটল দেখা যায়। এই বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। তাদের চন্দননগর হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। আহতেরা সবাই সাফাই কর্মী। ঘটনাস্থলে ভদ্রেশ্বর থানার পুলিশ ও রাজ্য সরকারের গোয়েন্দা বিভাগের পুলিশ। পুলিশ […]









