হাওড়া , ১ জুন:- লকডাউনে দিনেদুপুরে এক ট্যাক্সিচালকের উপরে হামলা চালালো দুষ্কৃতিরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে হাওড়ার শিবপুর থানা এলাকায়। ওই ট্যাক্সিচালক এদিন দুপুরে গাড়ি নিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এরপর গাড়ি নিয়ে যাওয়ার সময় দুই দুষ্কৃতি সেখানে এসে তাঁর উপর অতর্কিতে হামলা চালায়। পালাতে গেলে পাথর তুলে মাথায় আঘাত করে এবং ট্যাক্সিচালকের পকেটে থাকা প্রায় হাজার খানেক টাকা ছিনিয়ে নেয়। দুষ্কৃতিরা পলাতক। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। আহত ট্যাক্সিচালককে হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। প্রকাশ্য রাস্তায় এমন ঘটনায় হতচকিত হয়ে যান সকলেই। পুরানো শত্রুতা থেকে এই ঘটনা নাকি ছিনতাইয়ের উদ্দেশ্যে ঘটনা তা তদন্ত করছে পুলিশ।
Related Articles
বালির মহাদেব জুটমিলে শ্রমিক বিক্ষোভ।
হাওড়া , ৩০ মার্চ:- করোনা সংক্রমণকে উপেক্ষা করেই বেতনের দাবিতে বিক্ষোভ দেখালেন বালি মহাদেব জুটমিলের শ্রমিকরা। অভিযোগ, শ্রমিকদের পুরো বেতন না দিয়ে মালিকপক্ষ দেড় হাজার টাকা করে অগ্রিম দেবার সিদ্ধান্ত নিয়েছিল। আর তাতেই বেঁকে বসেন শ্রমিকরা। সোমবার দুপুরে বিক্ষোভে ফেটে পড়েন তারা। তাদের অভিযোগ, এই সঙ্কটজনক পরিস্থিতিতে অল্প টাকায় তাদের কোনও কাজ হবে না। […]
পুজোতেও চাকরি প্রার্থীদের ধর্ণা অব্যাহত।
কলকাতা, ২ অক্টোবর:- পুজোয় যখন সারা রাজ্য উৎসবে মাতোয়ারা তখনও মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসে আছেন এসএসসির চাকরি প্রার্থীরা। সরকার তাঁদের নিয়োগ জটিলতার অবসান না ঘটালে পুজোর বাকি দিন গুলিতেও তাঁরা একই ভাবে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন যুব ছাত্র ঐক্য মঞ্চের সভাপতি মইদুল ইসলাম। Post Views: 333
চাপের কাছে নতিস্বীকার, সমগ্র শিক্ষা মিশনের বকেয়া টাকা মেটালো কেন্দ্র।
কলকাতা, ৫ নভেম্বর:- একশ দিনের কাজের টাকা বকেয়া থাকলেও রাজ্যের চাপের কাছে নতিস্বীকার করে সমগ্র শিক্ষা মিশনের বকেয়া টাকা মিটিয়ে দিল কেন্দ্র। এরাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার যাতে কেন্দ্রীয় বরাদ্দ না পায় সেই লক্ষ্যে একাধিকবার প্রকাশ্যে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু কেন্দ্রের শাসকদলের ওই নেতার আপত্তিকে কার্যত পাত্তা না দিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে এক […]








