কলকাতা, ৩০ মে:- ঘূর্ণি ঝড় ইয়াস এর ধাক্কায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ‘ দুয়ারে ত্রাণ ‘ পৌঁছে দিতে সোমবার পর্যালোচনা বৈঠকে বসছেন মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্র সচিব এইচ কে দ্বিবেদি, অর্থ সচিব মনোজ পন্থ, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সহ সংশ্লিষ্ট সব দপ্তরের সচিবরা। ঝড়ের পর চারদিন পেরিয়ে গেছে , অনেক জায়গায় জল নামতে শুরু করেছে। ত্রাণের কাজ শুরু করে দিয়েছে প্রশাসন। মুখ্য মন্ত্রী সবচেয়ে ক্ষতিগ্রস্ত তিনটি জেলা ঘুরে এসেছেন। কোথায় কোথায় ত্রাণ এবং পানীয় জল এখনও সে ভাবে পৌঁছে দেওয়া যায় নি। কি ভাবে এই সমস্যা মেটানো যায় তাও বৈঠকে আলোচনা হবে বলে নবান্ন সূত্রে খবর।
Related Articles
ভোটের কাজে যুক্ত অফিসারদের দুয়ারে সরকার প্রকল্পে ব্যবহার না করার জন্য নির্বাচন কমিশনের দ্বারস্থ বামেরা।
কলকাতা , ৪ ডিসেম্বর:- ভোটের কাজে যুক্ত বুথ লেভেল অফিসার বা BLO দের রাজ্যের দুয়ারে সরকার প্রকল্পে ব্যবহার করা যাবেনা। তাদের যাতে শুধু মাত্র ভোটার তালিকা সংক্রান্ত কাজেই ব্যবহার করা হয় তা নিশ্চিত করার দাবি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন বামেরা। ভোটার তালিকায় সংশোধন ও সংযোজনের কাজে BLO র যথাযথ দায়িত্ব পালন করছেন না এই […]
উত্তরপাড়ায় ২২ নং ওয়ার্ডের প্রায় ৪৩ জন শ্রমিকের নিজ নিজ বাড়ি যাবার আর্জি সরকারের কাছে।
প্রদীপ সাঁতরা,৮ এপ্রিল:- করোনা ভাইরাস সংক্রমণের মধ্যে দ্বিতীয় বার জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় ২১ দিনের লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর আচমকা এমন ঘোষণায় স্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশবাসী। এমত অবস্থায় ঘরবন্দী দিন কাটাচ্ছেন গোটা দেশ। বন্ধ কাজ, ফলে ভিন রাজ্যে কাজের তাগিদে থাকা শ্রমিকরা ঘরে ফিরতে উদ্যোগী হন। কারন নেই পর্যপ্ত […]
ভোটের একদিন আগেই বীরভূমে ৬ জন পুলিশ আধিকারিক নিযুক্ত করলো কমিশন।
কলকাতা , ২৮ এপ্রিল:- আগামী ২৯ শে এপ্রিল রাজ্যে বিধানসভা নির্বাচনের অষ্টম এবং শেষ দফার ভোটগ্রহণ হবে। বীরভূম কলকাতা উত্তর মালদা এবং মুর্শিদাবাদ এই চারটি জেলায় মোট কয়টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে। নির্বাচন কমিশন ভোট গ্রহণের একদিন আগে বীরভূম জেলায় ভোট প্রক্রিয়া কে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ৬ জন পুলিশ আধিকারিক কে নিযুক্ত করলেন। […]






