সুদীপ দাস , ২৯ মে:- ত্রানের রান্নায় হাত লাগালেন সাংসদ লকেট চ্যাটার্জী। শনিবার চুঁচুড়ার ৩ নম্বর গেটে বিজেপির হুগলি জেলা পার্টি অফিসে এসে কোভিড মহামারিতে সাধারনের বাড়িতে রান্না করা খাবার পৌঁছে দেওয়ার কাজ খতিয়ে দেখতে উপস্থিত হন সাংসদ। করোনা আবহে কড়া বিধিনিষেধের জেরে অনেকেই কাজ হারিয়েছেন। হুগলী লোকসভা কেন্দ্রের প্রায় ৩০টি জায়গায় সেরকম অসহায় পরিবারগুলির হাতে রান্না করা খাবার পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেয় জেলা বিজেপি। ৩ দিনব্যাপী এই কর্মসুচিতেই চুঁচুড়ার জেলা অফিসে এলেন সাংসদ। সেখানে এসে তিনি রান্নার কাজে হাত লাগান। তিনি বলেন রাজ্য সরকার প্রতিশ্রুতিমত এখন “দুয়ারে রেশন” কর্মসূচি শুরু করতে পারেনি কিন্তু এরাজ্যে “দুয়ারে মদ” প্রকল্প চালু হয়ে গেছে।
Related Articles
টাচ ফ্রি পোর্টেবল স্যানিটাইজিং সিস্টেম বানিয়ে ভারত সরকারের পেটেন্ট লাভ খুঁদে অভিজ্ঞানের।
সুদীপ দাস, ২৯ ডিসেম্বর:- “বিজ্ঞানের সাথে অভিজ্ঞান এটাই চোদ্দ বর্ষ বয়সী অভিজ্ঞান কিশোর দাসের জীবনের মূলমন্ত্র। ছোটবেলা থেকেই বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার প্রতি তার কৌতূহল এবং অমোঘ আকর্ষণ তাকে এনে দিয়েছে একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক স্বীকৃতি। ভারত সরকার আয়োজিত এশিয়ার সর্ববৃহৎ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালে জিতে নিয়েছে প্রথম পুরস্কার। পরপর দু’বার। দেশ বিদেশের তাবড় তাবড় বিজ্ঞানীদের […]
‘খেলরত্ন’ পুরস্কার ‘ আই লিগ জয়ী মোহনবাগানকে সংবর্ধনা দিলেন মুখ্যমন্ত্রী।
প্রদীপ সাঁতরা,১৩ মার্চ :- করোনা ভাইরাস আতঙ্কের জন্য বড় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। আইপিএল সহ একাধিক টুর্নামেন্টের ভবিষ্যৎ অন্ধকারে। দর্শকশূন্য গ্যালারিতে খেলা আয়োজন করার কথা বলেছে কেন্দ্র। তবুও শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হল রাজ্য সরকারের ‘খেলরত্ন’ পুরস্কার অনুষ্ঠান। এদিন ক্রীড়া ব্যক্তিত্ব সম্মান প্রদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে […]
নাকায় ধরা পড়ল গাঁজা, ধৃত বলাগড়ের যুবক।
হুগলি, ১৪ জানুয়ারি:- গাঁজা পাচারের অভিযোগ, বাইক নিয়ে যাওয়ার সময় ঈশ্বরগুপ্ত সেতুর কাছে এক যুবককে গ্রেফতার করে মগড়া থানার পুলিশ। ধৃতের নাম অনিমেষ হালদার (২৫)। বাড়ি বলাগড়ের খামারগাছিতে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবক বলাগড় থেকে ২৪ কেজি গাঁজা নিয়ে কল্যানীর দিকে যাচ্ছিল। গতকাল গভীর রাতে মগড়া থানার পুলিশ নাকা চেকিং করার সময় আটকায় যুবককে। […]








