কলকাতা , ২৮ মে:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির হাতে সাম্প্রতিক ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষয়ক্ষতি সংক্রান্ত তথ্য তুলে দিয়েছেন। আকাশপথে ওড়িশা ও পশ্চিমবঙ্গের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখার পর বেলা ২টোর কিছু পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলাইকুন্ডায় পৌঁছন। মুখ্যমন্ত্রী সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি তাঁর হাতে সংশ্লিষ্ট কাগজপত্র তুলে দেন। সামান্য কিছু সময় কথা বলেই সেখান থেকে বেরিয়ে যান। এরপরে প্রধানমন্ত্রী রাজ্যের পরিস্থিতি নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করেন। সেই বৈঠকে ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর, প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী, সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র, নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী প্রমুখ।
Related Articles
প্লাবনের হাত থেকে মানুষকে রক্ষা করতে আধুনিক প্রযুক্তির সাহায্যে নিচ্ছে সরকার।
কলকাতা, ৬ মে:- রাজ্যের বন্যাপ্রবণ এলাকার মানুষকে প্লাবনের হাত থেকে রক্ষা করতে রাজ্য সরকার আধুনিক প্রযুক্তির সহায়তা নিচ্ছে।রাজ্যের সেচ দফতর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ২৬টি জায়গায় নদীর জলস্তর এবং বৃষ্টির পরিমাণ মাপার জন্য যন্ত্র বসিয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, হাওড়া ও উত্তর ২৪ পরগনায় গঙ্গা ছাড়াও দামোদর, রূপনারায়ণ সহ বিভিন্ন নদীর গুরুত্বপূর্ণ এলাকায় এগুলি বসানো হয়েছে। প্রশাসনিক […]
গোঘাটে চেক সংগ্রহ কর্মসূচিতে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়।
শুভজিৎ ঘোষ ,গোঘাট, ২৭ মে:- কোভিড-১৯ ও আমপান প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় চেক সংগ্রহ কর্মসূচিতে উপস্থিত হলেন শ্রীরামপুর সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বর্তমান সময়ে গোটা দেশ ও রাজ্যের কাছে মাথা ব্যাথা কারণ কোভিড ১৯। তার উপর রাজ্যের উপর দিয়ে বয়ে গেছে ঘূর্ণিঝড় আমপান।ফলে ক্ষতিগ্রস্থ হয়েছে বহু বাড়ি। এমত অবস্থায় কোভিড -১৯ এর কারণে মুখ্যমন্ত্রী যার যেমন সাধ্য, […]
মোদী ম্যাজিক এখন ট্র্যাজিক হয়ে গেছে, হাওড়ায় মন্তব্য সায়নীর।
হাওড়া, ২৪ সেপ্টেম্বর:- ২০২৪ এ বাংলা থেকে ৪২ এ ৪২ এর টার্গেট দিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। রবিবার বিকেলে হাওড়ার বালির এসি ময়দানে তৃণমূল যুব কংগ্রেসের এক রাজনৈতিক কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে এসে সায়নী ঘোষ এই লক্ষ্যমাত্রা দেন। তিনি বলেন, মোদী ম্যাজিক এখন মোদী ট্রাজিক হয়ে গেছে। এখন মোদীকে দেখে লোক পালিয়ে […]








