কলকাতা , ২৮ মে:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির হাতে সাম্প্রতিক ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষয়ক্ষতি সংক্রান্ত তথ্য তুলে দিয়েছেন। আকাশপথে ওড়িশা ও পশ্চিমবঙ্গের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখার পর বেলা ২টোর কিছু পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলাইকুন্ডায় পৌঁছন। মুখ্যমন্ত্রী সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি তাঁর হাতে সংশ্লিষ্ট কাগজপত্র তুলে দেন। সামান্য কিছু সময় কথা বলেই সেখান থেকে বেরিয়ে যান। এরপরে প্রধানমন্ত্রী রাজ্যের পরিস্থিতি নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করেন। সেই বৈঠকে ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর, প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী, সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র, নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী প্রমুখ।
Related Articles
তৃতীয় স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেপ্তার স্বামী মহসিন গাজী ডানকুনি মৃগালা মুথুরডিঙ্গীর বাসিন্দা।
হুগলি, ২০ সেপ্টেম্বর:- তৃতীয় স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেপ্তার স্বামী মহসিন গাজী ডানকুনি মৃগালা মুথুরডিঙ্গীর বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে মহসিন গাজী এবং আলেমা বেগম বিয়ের পরে তাঁরা ভাড়া বাড়িতে থাকতো, গতকাল রাতে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়। এই অশান্তি একদিনের ঘটনা নয় প্রায় প্রতিদিনই স্বামী স্ত্রীর মধ্যে হয় এই অশান্তি। গতকাল রাতেই অশান্তি ওঠে চরমে। […]
ল্যাপটপ উদ্ধার।
হাওড়া,১০ মার্চ :- অ্যাপ-নির্ভর ক্যাব গাড়িতে নিজের দামি ল্যাপটপ ফেলে নেমে গিয়েছিলেন হুগলির রিষড়ার বাসিন্দা এক যাত্রী। ঘটনাটি ঘটেছিল গত ২৯ ফেব্রুয়ারি। এরপর গত ১ মার্চ প্রবীণ যাদব নামের ওই ক্যাব যাত্রী হাওড়ার শিবপুর থানায় একটি জেনারেল ডায়েরি করেন। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথমেই ওই গাড়ির নম্বর খুঁজে বের করে। চালকের সঙ্গে যোগাযোগ […]
রিষড়ায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালো তৃণমূল যুব কংগ্রেস।
হুগলি, ১৬ ফেব্রুয়ারি:- নির্বিঘ্নে মিটলো ছাত্র জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা উচ্চমাধ্যমিক। সারা রাজ্যের পাশাপাশি রিষড়ার বিভিন্ন স্কুলে পরীক্ষা কেন্দ্রগুলিতে ছিল আটোসাটো নিরাপত্তা। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ছাত্র-ছাত্রীরা এসে হাজির হয়েছেন পরীক্ষা দিতে। পরীক্ষার্থীদের আগাম শুভেচ্ছা জানালেন রিষড়া শহর তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা। সভাপতি দীপশংকর দত্তের নেতৃত্বে যুব তৃণমূল কর্মীরা ছাত্রছাত্রীদের হাতে ফুল, পেন এবং জলের বোতল […]








