ব্যারাকপুর , ২৭ মে:- ভাটপাড়া থানার স্থিরপাড়ার মনসাতলায় এক ভ্যান চালকের বাড়িতে ব্যাপক বোমাবাজি করে দুষ্কৃতীরা। তিন রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগের তির শাসকদল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও এই ঘটনাকে ঘিরে স্থানীয় শাসকদলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসে পড়েছে। অভিযোগ,বুধবার বিকেলের দিকে প্রথমে দুষ্কৃতীরা হানা দেয় ভ্যান চালক সোমা ওড়ায়ের বাড়িতে। তার বৌদির বাড়িতে একটি বোমা মারে এবং সোমাকে ওরাওকে বাঁশ, রড দিয়ে এলোপাথাড়ি মারধোর করে পালিয়ে যায়। রাতের দিকে ফের হামলা চালায় দুষ্কৃতীরা। অভিযোগ,সোমার বাড়িতে পরপর চারটি বোমা মারে। বোমার আঘাতে গুরুতর জখম হন সোমার স্ত্রী সরস্বতী দেবী। সরস্বতী দেবী এবং তার স্বামী সোমা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ এই ঘ্টনায় মোহিত-সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। পুলিশ বাকিদের খোঁজ চালাচ্ছে।
Related Articles
ইন্ডিয়া জোটের সবাইকে বলব গয়ায় গিয়ে শেষ কাজটা করে আসতে, হাওড়ায় মন্তব্য শুভেন্দুর।
Posted on Author khaborsojasaptaadmin
হাওড়া, ৫ ডিসেম্বর:- ইন্ডিয়া জোটের পিন্ডি চটকে গেছে। ইন্ডিয়া জোটের সবাইকে বলব গয়ায় গিয়ে এবার শেষ কাজটা করে আসতে। মঙ্গলবার সকালে হাওড়ায় দলের এক প্রশিক্ষণ শিবিরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, তিন রাজ্যের ভোটের ফলাফলে যে ঝড় এসেছে তাতেই ইন্ডিয়া জোটের পিন্ডি চটকে গেছে। এদিন শুভেন্দু […]
হাওড়ায় শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখালেন প্রাথমিক টেট উত্তীর্ণ ট্রেন্ড চাকরি প্রার্থীরা।
Posted on Author khaborsojasaptaadmin
হাওড়া, ২৮ সেপ্টেম্বর:- মাথায় সাদা ফেট্টি আর হাতে কালো রিবন বেঁধে প্ল্যাকার্ড নিয়ে হাওড়া জেলা শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখালেন প্রাথমিক টেট উত্তীর্ণ ট্রেন্ড চাকরি প্রার্থীরা। অভিযোগ, ২০১৪ সালের প্রাথমিক টেট উত্তীর্ণদের অনেকেই এখনও চাকরি পাননি। ২০২০ সালের নভেম্বর মাসে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী সকলকে চাকুরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার সুরাহা মেলেনি। এই নিয়ে মঙ্গলবার দুপুরে […]










