হাওড়া , ২৬ মে:- ঘূর্ণিঝড় ইয়াস এর দাপটে লণ্ডভণ্ড বেশ কয়েকটি জেলা। হাওড়ায় সকাল থেকেই প্রবল দমকা হাওয়ার পাশাপাশি দফায় দফায় বৃষ্টি হচ্ছে। গঙ্গাতেও জলস্তর বেড়েছে। ডুবেছে জেটি। বিপদজনক পরিস্থিতিতে অনেক মানুষকেই উদ্ধার করে মঙ্গলবার রাত থেকে আশ্রয় শিবিরে রাখা হয়েছে। গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার সকালে হাওড়ার বিভিন্ন ঘাট এবং আশ্রয় শিবির পরিদর্শন করেন মন্ত্রী অরূপ রায়। এদিন মন্ত্রী শিবপুর ঘাট, বিচালি ঘাট, রামকৃষ্ণপুর ঘাট, হাওড়া ফেরিঘাট পরিদর্শন করেন। প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা বলে খোঁজখবর নেন। পাশাপাশি অরূপবাবু হাওড়ার কয়েকটি আশ্রয় শিবির ঘুরে দেখেন। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সুশোভন চট্টোপাধ্যায়। এদিন অরূপ রায় সাংবাদিকদের বলেন, আগে থেকেই আমরা বিপর্যয় মোকাবিলার জন্য ব্যবস্থা নিয়েছি। সেচ, রেল, পিডব্লিউডি, এইচআইটি, এইচএমসি, সিইএসসি, ডবলুবিবিএসইসি, জেলা প্রশাসন সহ সকল দপ্তরর সঙ্গে বৈঠক করা হয়েছে। যাতে সকলে সুরক্ষিত থাকেন, ক্ষতি না হয়, সকলে যাতে ভালো থাকেন সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রিলিফ সেন্টারগুলোতে আজ রাত পর্যন্ত মানুষ থাকবেন। কাল চলে যাবেন।
Related Articles
করোনা আবহের মধ্যেই অঙ্গদানের নজির হুগলি জেলার উত্তরপাড়ায়।
হুগলি , ২৪ আগস্ট:- করোনা পর্বে ফের অঙ্গদানের নজির হুগলি জেলায়। এবার ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেসে ভর্তি থাকা এক রোগীর ব্রেন ডেথ হওয়ায় তাঁর ফুসফুস, দুটি কিডনি, কর্নিয়া, ও স্কিন প্রতিস্থাপন করা হচ্ছে অন্য রোগীদের শরীরে। ফুসসুস যাচ্ছে সুদূর হায়দরাবাদে।কলকাতা থেকে ভিন রাজ্যে ফুসফুস যাওয়ার ঘটনা এই প্রথম বলেই জানা গিয়েছে। হায়দরাবাদ থেকে চিকিৎসকরা কলকাতায় […]
স্বাস্থ্যক্ষেত্রে ৩৫০০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে।
কলকাতা, ২১ এপ্রিল:- বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে ৩৫০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। নারায়না গ্রুপ আরও ১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে। একইসঙ্গে রাজ্যে একটি হাসপাতাল গড়ার জন্যও প্রস্তাব দেওয়া হয়েছে। সংস্থার চেয়ারম্যান চিকিৎসক দেবী শেঠি একথা জানিয়েছেন। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় তথা শেষ দিনে সম্মেলনে যোগ দিয়ে নারায়না গ্রুপের চেয়ারম্যান রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের প্রশংসা […]
গোলের হ্যাটট্রিকে জুভেন্টাসের জয়।
স্পোর্টস ডেস্ক , ১ জুলাই:- ইতালিয়ান সিরিএতে জয় পেল জুভেন্টাস। জেনোয়ার বিপক্ষে ৩-১ গোলের দুর্দান্ত এক জয় পেয়েছে তারা। এই ম্যাচে জুভেন্টাসের হয়ে গোল করেন ব্রাজিলিয়ান তারকা ডগলাস কস্তা, পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। তবে বড় জয় পেলেও প্রথমার্ধটা তাদের কাটে গোলশূন্য ভাবেই। প্রথম ৪৫ মিনিট জুভেন্টাসকে আটকে রাখতে পারলেও দ্বিতীয় […]







