কলকাতা , ২৬ মে:- নির্ধারিত সময়ের আগেই বালাসোরের দক্ষিণে আছড়ে পড়ল ‘ইয়াস’। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ইয়াস’ ঘণ্টায় ১৫৫ কিমি গতিবেগে আছড়ে পড়ে। প্রায় ৩ ঘণ্টা ধরে চলবে এই ল্যান্ডফল, বলে জানাচ্ছে মৌসম ভবন। সকাল সাড়ে ৯টা নাগাদ শুরু হয় এই ল্যান্ডফল। ঝোড়ো হাওয়ার তাণ্ডব শুরু হয়। সঙ্গে তুমুল বৃষ্টি। ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে মোটামুটি ১৩০-১৪০ কিমি। সর্বোচ্চ গতিবেগ ১৫৫ কিমি। এ রাজ্যের দিঘা থেকে এখনও ৭০ কিমি দূরে অবস্থান করছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ইয়াস’। ইতিমধ্যেই ওড়িশার ধামড়া, বালাসোরে প্রবল বৃষ্টি হচ্ছে। ফুঁসছে সমুদ্র। যা রীতিমতো ভয় ধরাচ্ছে সেখানকার মানুষজনের মনে। সমুদ্রের জল ঢুকছে গ্রামগুলিতে। চাষের জমি পুরো জলের তলায়। এ রাজ্যের দিঘাতেও থাবা বসাচ্ছে ‘ইয়াস’। সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস চলছে। দিঘায় যেভাবে জল ঢুকছে তাতে আতঙ্কিত মানুষজন। তবে হাওয়া অফিস জানাচ্ছে আজ দুপুরের মধ্যেই এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘ইয়াস’ ওড়িশার পারাদ্বীপ ও বাংলার সাগরদ্বীপের মধ্যে ওড়িশার বালাসোরের দক্ষিণ এবং ধামড়ার উত্তর দিক দিয়ে অতিক্রম করে যাবে। তারপর এই ঘূর্ণিঝড় যাবে ঝাড়খণ্ডের দিকে।
Related Articles
কুয়েতে অগ্নিকাণ্ডের ঘটনায় রাজ্যের পরিযায়ী শ্রমিকদের খোঁজ খবর নিচ্ছে রাজ্য।
কলকাতা, ১২ জুন:- কুয়েতে অগ্নিকান্ডের ঘটনায় রাজ্য সরকার কর্মসূত্রে সেখানে থাকা রাজ্যের পরিযায়ী শ্রমিকদের খোঁজখবর নেওয়ার কাজ শুরু করেছে। এই ঘটনার পরে ইতিমধ্যেই মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা কে দিল্লিতে রেসিডেন্ট কমিশনারের মাধ্যমে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সন্ধ্যায় নিজের এক্স হ্যান্ডলে জানিয়েছেন। এই বিষয়ে সব ধরনের […]
নতুন মরসুমে এটিকেতেই দেখা যাবে জবি জাস্টিনকে।
স্পোর্টস ডেস্ক,১২ মে:- লকডাউনে নিজের রাজ্য কেরালার তিরুবনন্তপুরমেই ঘরবন্দি রয়েছেন ATK-র স্ট্রাইকার জবি জাস্টিন । তবে, ফিটনেস ট্রেনিংয়ে কোনও রকম খামতি রাখছেন না । সম্প্রতি তাঁর ATK ছাড়া নিয়ে জল্পনা তৈরি হয় । শোনা যাচ্ছিল, নতুন মরশুমে ATK-র লাল-সাদা জার্সিতে দেখা যাবে না তাঁকে । কারণ কেরালা ব্লাস্টার্সের মেন ইন ইয়েলো ব্রিগেডে থাকবেন তিনি […]
করোনা মোকাবিলায় সত্যবালা আইডি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড চালু করা হল আজ থেকে।
হাওড়া,৭ মার্চ :- করোনা মোকাবিলায় প্রস্তুত রাখা হচ্ছে রাজ্যের বিভিন্ন হাসপাতালকে। হাওড়াতেও ঘুসুড়ির সত্যবলা আইডি হাসপাতালকে করোনা মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে। আজ শনিবার থেকেই ওই হাসপাতালে করোনার জন্য আইসোলেশন ওয়ার্ড চালু হয়েছে। এ বিষয়ে হাসপাতালের পক্ষ থেকে বিভাগীয় চিকিৎসক ডাঃ মলয় ভট্টাচার্য্য বলেন, আমরা করোনা মোকাবিলায় সমস্ত রকম ব্যবস্থা নিচ্ছি। আমাদের হাসপাতালের মেল ওয়ার্ডের একটি […]







