কলকাতা , ২৫ মে:- ঘূর্নিঝড় সতর্কতায় সার্বিক ব্যবস্থাপনার উপরে নজর রাখার জন্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ সকালে নবান্ন সংলগ্ন উপান্নে পৌঁছে কেন্দ্রীয় কন্ট্রোল রুমটি পরিদর্শন করেন। আধিকারিকদের সঙ্গে কথা বলে বিভিন্ন জেলার খোঁজখবর নেন। এরপরে তিনি নবান্নে চৌদ্দ তলায় তার নিজের অফিসে যান। উল্লেখ্য ঘূর্নিঝড়ের উপরে নজরদারির জন্যে উপান্নে কেন্দ্রীয় ভাবে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। যার টোল ফ্রি নম্বর ১০৭০। মুখ্যমন্ত্রী আজ থেকেই নিয়মিত সেখানে থাকবেন বলে আগেই জানিয়েছেন।
Related Articles
২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে এবার চাঁদের হাট।
কলকাতা, ১৫ নভেম্বর:- সিনেমাপ্রেমীদের জন্য দারুণ সুখবর৷ ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে এবার একসঙ্গে উপস্থিত থাকবেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান এবং সলমন খান৷ এই প্রথম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে হাজির থাকতে চলেছেন বলিউডের মেগাস্টার ত্রয়ী৷ আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হবে ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বক্স অফিসে ‘টাইগার থ্রি’ […]
বৈদ্যবাটিতে ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখতে পরিদর্শনে বিধায়ক।
হুগলি, ২৬ সেপ্টেম্বর:- বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণিঝড় গুলাব। মোকাবিলায় প্রস্তুত হুগলী জেলা প্রশাসন। রবিবার দুপুরে চাঁপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন বৈদ্যবাটী পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের রাজবংশী পাড়ায় গঙ্গার ঘাট পরিদর্শন করেন। বিধায়ক বলেন, গুলাব আসছে তার প্রভাব পড়বে হুগলিতেও। তাই আগাম দেখে নেওয়া হচ্ছে কি কি করনীয়। আগের আমপান বা যশের ক্ষেত্রে আগাম ব্যবস্থা নেওয়া হয়ে […]
রাজ্যে কৃত্রিম সার সংকট তৈরি আটকাতে উদ্যোগী হল সরকার।
কলকাতা, ৯ নভেম্বর:- আলু চাষের আগে রাজ্যে কৃত্রিম সার সঙ্কট তৈরি আটকাতে উদ্যোগী হলো রাজ্য সরকার।জেলায় কৃষি আধিকারিকদের এই বিষয়ে লাগাতার নজরদারি করার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার নবান্নে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং দপ্তরের সচিব ওঙ্কার সিং মিনা সমস্ত জেলার কৃষি অধিকর্তাদের নিয়ে বৈঠকে বসেছিলেন। বৈঠকে পর্যালোচনা করে দেখা যায় রাজ্যে পর্যাপ্ত সাড়ের যোগান রয়েছে। তাই […]











