মহেশ্বর চক্রবর্তী , ২৪ মে:- করোনা পরিস্থিতিতে মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে আরামবাগ পৌরসভার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো সোমবার।এদিন আরামবাগের রবীন্দ্র ভবনে আরামবাগ পৌরপ্রশাসনের ব্যবস্থাপনায় রক্তদান শিবির হয়। উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভার সাংসদ অপরুপা পোদ্দার, আরামবাগ বিধানসভার প্রাক্তন বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা, আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী, পঞ্চায়েত সমিতির সভাপতি গুনোধর খাঁড়াসহ অন্যান্য বিশিষ্ট জনেরা। জানা গিয়েছে প্রায় ৫০ জনের মতো ব্যক্তি রক্তদান করেন। লকডাউন চলায় কোভিড প্রোটোকল মেনে আরামবাগ মহকুমা হাসপাতালের মেডিকেল টিম রক্ত সংগ্রহ করেন। এই বিষয়ে আরামবাগের সাংসদ অপরুপা পোদ্দার বলেন, করোনা পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রক্তদান শিবির হয়। ডায়ালিসিস ও থ্যালাসেমিয়া রোগিসহ অন্যান্য মুমূর্ষু রোগীর রক্তের সর্বোদা প্রয়োজন হয়। এই জন্য আরামবাগ পৌরসভার পরিচালনায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। অন্যদিকে আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী জানান, বিপদের সময় মানুষের পাশে দাঁড়াতেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সব মিলিয়ে করোনা পরিস্থিতিতে আরামবাগ পৌরসভার উদ্যোগে এই রক্তদান শিবিরে আয়োজন করায় এলাকার মানুষ সাধুবাদ জানায়।
Related Articles
লকডাউন এ দুর্ভিসহ ফুচকা ব্যাবসায়ীরা।
নদিয়া,২১ এপ্রিল:- চলছে দ্ধিতীয় দফার লক ডাউনের জের। সারা বিশ্ব তথা এরাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি নদিয়ার রানাঘাট থানার আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের পুলিনুনগর সহ বিস্তৃন এলাকার প্রায় ২০০ টি ফুচকা বিক্রেতা পরিবার কর্মহীন হয়ে পড়েছেন।জীবিকা নির্বাহ এক চরম সংকটে।তাদের পরিবারের অনেকের অভিযোগ তারা সরকারি সাহায্য সেভাবে পাইনি এখনও। অনেকে শাকপাতা,মাড় ভাত খেয়ে কোনরকম একবেলা আধপেটা খেয়ে […]
সোনা ব্যবসায়ীকে ছিনতাই এর ঘটনায় চার দুষ্কৃতিকে গ্রেফতার সিঙ্গুর থানার।
হুগলি, ৪ জুলাই:- হুগলির চন্ডিতলা থানার পর সিঙ্গুর থানার সাফল্য। ঘটনার সাতদিন পর চারজন দুস্কৃতি কে গ্রেফতার করল সিঙ্গুর থানার পুলিশ। ধৃত চারজন দুস্কৃতি কে আজ চন্দননগর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ধৃতরা হল আজহার মোল্লা, বাড়ি গোঘাট। শেখ সুরজ, বাড়ি বর্ধমানের জামালপুর। প্রভাষ গায়েন, বাড়ি খানাকুল। শেখ আশিক, বাড়ি আরামবাগ। আজ হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি […]
রক্তের কালোবাজারি রুখতে নতুন নীতি রাজ্যের।
কলকাতা, ৭ মার্চ:- রক্তাের কালোবাজারী ও দাম নিয়ন্ত্রেণে রাজ্য সরকার একটি নতুন নীতি নিয়ে আসছে। নতুন এই নীতির মধ্যে দিয়ে বেসরকারি হাসপাতালের একাংশের রক্ত নিয়ে ব্যবসা করার প্রবণতায় লাগাম টানারও প্রয়াস করা হবে।বাজারে রক্তের কৃত্রিম চাহিদা তৈরি করে দাম বাড়ানো রুখতেও নতুন নীতিতে একাধিক পদক্ষেপ করা হবে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে। নতুন নীতিতে […]








