সুদীপ দাস , ২৪ মে:- ঘূর্ণিঝড় ইয়াস আর একদিন পরে ধেয়ে আসতে চলেছে।সেই জন্যই প্রশাসনিক স্তরে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে।ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে বিদ্যুৎকর্মী জল দপ্তর দমকল বাহিনী স্বাস্থ্য বিভাগ পুলিশ প্রশাসন সকলেই ইতিমধ্যে এই বিষয়ে দফায় দফায় যেমন মিটিং করেছেন এবং ঝড় মিটে গেলে কি কি পদক্ষেপ নেয়া হবে তা নিয়ে সতর্ক রয়েছেন তারা। আজ সকালেই আগাম সতর্কতা হিসেবে সকাল থেকে চুঁচুড়া কনক সালে ঘটকপাড়া এরিয়া গঙ্গা নদীর বাঁধের তীরে যারা বসবাস করেন সেইসব এলাকায় মাইকিং প্রচার শুরু করল প্রশাসনের দপ্তরে থেকে। ইতিমধ্যেই বিভিন্ন স্কুলে সরকারের তরফ থেকে রিলিফ ক্যাম্প করার কথা ঘোষণা করা হয়েছে।তাই মাইকিং করে সমস্ত বিষয়টি জানিয়ে দেয়া হচ্ছে। যাতে ইয়াস আছড়ে পড়ার আগেই তারা নির্দিষ্ট জায়গায় উঠে যেতে পারে।
Related Articles
ফের ধাক্কা খেলো রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া।
কলকাতা, ২২ মার্চ:- রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ফের ধাক্কা খেল। লোকসভা নির্বাচনের গেরোতে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের পার্সোনালিটি টেস্ট স্থগিত করতে বাধ্য হল স্কুল সার্ভিস কমিশন। আগামী ২ এপ্রিল এই পরীক্ষা হওয়ার কথা ছিল। পার্শ্ব-শিক্ষকদের জন্য সংরক্ষিত আসনে যে যে প্রার্থী সফল হয়েছেন, তাঁদের জন্য পার্সোনালিটি টেস্ট নেওয়ার কথা ছিল স্কুল সার্ভিস কমিশনের। সেইমতো আগে […]
মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে বিধানসভায় দ্বিতীয় দফার শুনানি হলো আজ।
কলকাতা, ৩০ জুলাই:- মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে বিজেপির আবেদনের আজ বিধানসভায় দ্বিতীয় দফার শুনানি হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে নিজের ঘরে ওই অভিযোগের শুনানি করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। ২৫ মিনিট শুনানির পর অধ্যক্ষ ১৭ ই আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। বিরোধী দলনেতা বলেন, অধ্যক্ষের ওপর তাঁদের আস্থা আছে। দ্রুত তাঁদের অভিযোগের […]
কোভিড যোদ্ধাদের পাশে মেসি, দিলেন বিরাট অঙ্কের সাহায্য।
স্পোর্টস ডেস্ক,১৩ মে:- বিশ্বের অনান্য দেশের মতো আর্জেন্তিনাও করোনার বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। সেদেশে ৬০০০-এর বেশি নাগরিক সংক্রমিত হয়েছে। করোনায় প্রাণ হারিয়েছেন ৩১৪ জন। দেশে এখনও ৪০০০-এর বেশি নাগরিকের করোনা চিকিৎসা চলছে। তাই আবারও দেশের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। কিছুদিন আগেই করোনা আক্রান্তদের সাহায্যার্থে এক মিলিয়ন ইউরো দিয়েছিলেন আর্জেন্তাইন তারকা। […]







