হুগলি, ২২ মে:- ট্যুরিজম ব্যাবসার নাম করে একাধিক মহিলার সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে সহবাস ও ধর্ষণ করার অভিযোগে সিঙ্গুর থানার পুলিশ গতকাল গভীর রাতে মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে কোলকাতা বিধাননগর সিটি পুলিশের নারায়ণপুর এলাকার হোটেল পালকি প্যালেস থেকে গ্রেফতার করে নিয়ে আসে। ধৃতের বিরুদ্ধে জামিন অযোগ্য ধাড়ায় মামলা দায়ের করে চন্দননগর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সিঙ্গুর থানার বাসিন্দা এক মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করেছে। তদন্তে জানা গেছে, অভিযুক্ত রাকেশ রায়চৌধুরী 2015 সাল প্রথম বিয়ে শুরু করে, এযাবৎ 83 জন মহিলার সাথে অভিযুক্তর অবৈধ সম্পর্ক ছিল। ইতিমধ্যেই টিটাগর থানার ধর্ষণ মামলায় ৪,১,২০২০ সাল থেকে ১৮,৪,২০২১ সাল পর্যন্ত দমদম জেলে ছিল। সিঙ্গুর থানার মহিলার অভিযোগ, ‘রিও ক্যাব এন্ড ট্যুরিজম’ এর নাম করে ম্যানেজিং ডিরেক্টরের ভিজিটিং কার্ড বানিয়ে বিয়ের নাম করে সহবাস করে। পুলিশ তদন্তে নেমে অভিযুক্তর আরো কেস ডায়েরি খতিয়ে দেখছে।
Related Articles
ফের নীল বাতি নিয়ে শহরে গ্রেপ্তার ভুয়ো আইপিএস অফিসার।
কলকাতা , ২৭ জুলাই:- নীল বাতি গাড়ি নিয়ে শহরে ফের গ্রেফতার ভুয়ো আইপিএস অফিসার। ধৃত ব্যক্তির নাম রাজশ্রী ভট্টাচার্য। সে বেলঘড়িয়া দক্ষিণেশ্বরে পি সি ব্যানার্জি লেনের বাসিন্দা। তার বিরুদ্ধে আইপিএস অফিসার পরিচয় দিয়ে এক ব্যক্তির থেকে দুই লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ উঠে আসছে। গতকাল রাতে তাকে কলকাতা পুলিশ গ্রেফতার করে। যদিও তার বাড়ির লোক […]
জরায়ুমুখের ক্যান্সার রুখতে টিকা, বিনামূল্যে ছাত্রীদের দিতে উদ্যোগী হল পান্ডুয়ার স্কুল।
হুগলি, ২২ জুলাই:- জরায়ুমুখের ক্যান্সার বা সার্ভাইক্যাল ক্যান্সার বর্তমান সময়ে মাথাব্যথার কারন। এই মারণ রোগ মোকাবিলায় করার জন্য উদ্যোগী হল হুগলির পান্ডুয়ার রাধারানী উচ্চ বিদ্যালয়। ১০ থেকে ১৪ বছর বয়সী স্কুলের সকল ছাত্রীকে বিদ্যালয়ের পক্ষ থেকে সার্ভাইক্যাল ক্যান্সার প্রতিরোধমূলক টিকা এবং ভবিষ্যৎ প্রজন্মকে থ্যালাসেমিয়ার হাত থেকে রক্ষা করার জন্য রক্ত পরীক্ষা করার ব্যবস্থা করা হবে। […]
বেলুড় মঠে সরস্বতী বন্দনা।
হাওড়া, ২৬ জানুয়ারি:- বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরেও চলছে সরস্বতী বন্দনা। চিরাচরিত রীতি মেনেই শুরু হয়েছে পুজো। প্রতি বছরের মতো এবছরেও রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিষ্ঠানের ছাত্র, ব্রহ্মচারী এবং সন্ন্যাসীরা অত্যন্ত ভক্তি-শ্রদ্ধা সহকারে বাগদেবীর আরাধনায় ব্রতী হয়েছেন। উপস্থিত রয়েছেন সাধারণ ভক্ত দর্শনার্থীরাও। Post Views: 369










