কলকাতা, ২১ মে:- এইদিকে ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজ্য সরকার ইতিমধ্যেই উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন উপকূলবর্তী ব্লকগুলিতে রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা বিভাগের ত্রান ও উদ্ধারকারী দল পাঠিয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের অবস্থান জানতে সব পক্ষকে স্যাটেলাইট ফোন ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে বলে বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তর সূত্রে জানা গিয়েছে। উদ্ধার কাজে ড্রোন ক্যামেরা ব্যবহার করার কথা বলা হয়েছে। কোভিড হাসপাতাল গুলিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাকআপ রাখার জন্য অতিরিক্ত জেনারেটরের ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা থেকে প্রায় আড়াই লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরানোর পরিকল্পনা নেওয়ায় ফ্লাড সেন্টার গুলিকে জীবাণুমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
Related Articles
আমতার কুলিয়া ব্রিজ বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় পরিস্থিতি ঘুরে দেখলেন কংগ্রেস নেতৃত্ব।
হাওড়া, ৬ আগস্ট:- আমতার কুলিয়া ব্রিজ বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় পরিস্থিতি ঘুরে দেখলেন কংগ্রেস নেতৃত্ব। আমতা বিধানসভা কেন্দ্রের কুলিয়া ব্রিজ বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় ভাটোরা ঘোড়াবেরিয়া চিৎনান গ্রামের প্রায় ৪০ হাজারের অধিক মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ভুটভুটি নৌকাই এখন একমাত্র তাদের পারাপারের ভরসা। শনিবার সকালে সেখানকার দুরাবস্থা, সরেজমিনে পরিদর্শন করতে যান আমতা কেন্দ্রের প্রাক্তন […]
পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রিষড়ায় বিক্ষোভ তৃণমূলের।
হুগলি , ২৮ জানুয়ারি:- পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রিষড়া তৃণমূলের উদ্যোগে রিষড়ায় বিক্ষোভ দেখালো তৃণমূল। দিনদিন যেভাবে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে তাতে সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। সেই পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রিষড়া বাগখাল এলাকায় পেট্রোল পাম্প এলাকায় প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করলো তৃণমূল দলের নেতা কর্মীরা। এদিন এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরসভার […]
নারদ মামলার শুনানি আজ নয় , বিজ্ঞপ্তি দিয়ে জানালো হাইকোর্ট।
কলকাতা , ২০ মে:- নারদ মামলার আজ শুনানি নয়। কলকাতা হাইকোর্টের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়ে দেওয়া হয়েছে। আদালতে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অনিবার্য কারণবশত আজ ডিভিশন বেঞ্চ এজলাসে বসছে না। ফলে কোনো মামলার শুনানি আর সম্ভব নয়। নারদ কান্ডে ধৃত চার নেতা মন্ত্রীর জামিন স্থগিত রাখা সংক্রান্ত মামলার আজ শুনানির কথা ছিল […]







