কলকাতা , ২১ মে:- ভবানীপুর কেন্দ্রের বিধায়ক রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আজ বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন। দুপুর দুটো বেজে ২৩ মিনিটে তিনি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে ইস্তফাপত্র তুলে দেন। এর ফলে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অবধারিত হয়ে পড়ল। দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই কেন্দ্রের উপ নির্বাচনে প্রার্থী হতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে। অন্যদিকে বর্ষিয়ান নেতা শোভনদেব বাবুর রাজনৈতিক ভবিষ্যত নিয়ে জল্পনা শুরু হয়েছে। তাঁকে প্রস্তাবিত রাজ্য বিধান পরিষদ অথবা রাজ্য সভায় পাঠানো হতে পারে। উল্লেখ্য রাজ্য সভায় বর্তমানে তৃণমূল কংগ্রেসের দুটি সদস্য পদ শূন্য রয়েছে।
Related Articles
পাইপ ফেটে জলমগ্ন হাওড়া জেলা হাসপাতাল।
হাওড়া,২ জানুয়ারি:- জলের পাইপ ফেটে বিপত্তি ঘটল হাওড়া জেলা হাসপাতালে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ ওই ঘটনা ঘটে। পাঁচতলায় ওই ঘটনার জেরে হাসপাতালের ইমারজেন্সি বিভাগের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। সিঁড়ি বেয়ে জলের ধারা নিচে নামতে থাকে। প্রতিটি ফ্লোরেই সামান্য জল জমে যায়। যদিও রোগীদের ওয়ার্ডে জল ঢোকেনি বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। জলের স্রোত […]
আমাকে বন্দুক দেখালে আমি বন্দুকের সিন্দুক দেখাই পুড়শুড়ার সভা থেকে হুঙ্কার মমতার।
হুগলি , ২৫ জানুয়ারী:- যারা অনেক টাকা করছে তারা বিজেপিতে পালিয়ে যাচ্ছে, বিজেপির ওয়াশিং মেশিনে সাদা হয়ে যাচ্ছে। তবে যারা যাচ্ছ যাও আগামী দিনে তৃণমূল আর তোমাদের আর নেবে না, বলে কড়া বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ হুগলির পুড়শুড়ার সেকেন্দারপুরে তৃণমূলের দলীয় সভায় থেকে একথা বলেন তিনি পাশাপাশি তিনি জানান নেতাজির অনুষ্ঠানে কয়েকটা […]
বিজেপির DM অফিস ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা হাওড়াতেও।
হাওড়া, ২ সেপ্টেম্বর:- আরজি কর হাসপাতালে তরুণী ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনায় ন্যায়বিচারের দাবিতে আজ ২রা সেপ্টেম্বর সোমবার রাজ্যজুড়ে DM অফিস ঘেরাওয়ের ডাক দেয় বিজেপি। হাওড়াতেও জেলাশাসক ভবন ঘেরাওয়ের ডাক দেয় হাওড়া জেলা সদর বিজেপি ও গ্রামীণ জেলা বিজেপি। এই কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের ব্যারিকেডের উপর উঠে পড়েন বিক্ষোভকারীরা। স্লোগান দিতে থাকেন তারা। […]







