কলকাতা , ২০ মে:- নারদ মামলার আজ শুনানি নয়। কলকাতা হাইকোর্টের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়ে দেওয়া হয়েছে। আদালতে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অনিবার্য কারণবশত আজ ডিভিশন বেঞ্চ এজলাসে বসছে না। ফলে কোনো মামলার শুনানি আর সম্ভব নয়। নারদ কান্ডে ধৃত চার নেতা মন্ত্রীর জামিন স্থগিত রাখা সংক্রান্ত মামলার আজ শুনানির কথা ছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। একইসঙ্গে নারদ মামলা ভিন রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে সিবিআই এর আর্জির ও আজ শুনানি হওয়ার কথা ছিল। কোন মামলার শুনানি না হওয়ায় ফিরহাদ হাকিম সুব্রত মুখোপাধ্যায় মদন মিত্র এবং শোভন চট্টপাধ্যায়ের ভাগ্য আজও ঝুলেই রইল। আজকের দিনটা জেল অথবা হাসপাতালে কাটাতে হবে তাদের।
Related Articles
আগামী একুশে জানুয়ারি নিজের তৈরি নতুন দলের আত্মপ্রকাশ করবেন আব্বাস সিদ্দিকী।
হুগলি , ৮ জানুয়ারি:- আগামী ২১ শে জানুয়ারি কলকাতার প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এবারের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একটি নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে। হুগলির ফুরফুরা আজ এক সম্মেলনে করে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী সাংবাদিকদের একথা জানিয়ে বলেন, এবারের নির্বাচনে তাদের দল রাজ্যে 60 থেকে 80 কেন্দ্রে প্রতিদ্বন্দ্বীতা অবস্থায় রয়েছে। এবং ইতিমধ্যে অন্যএকটি সর্বভারতীয় […]
হাওড়ায় রামকৃষ্ণপুর পল্লী সার্বজনীন দুর্গোৎসবের উদ্বোধন করলেন বিশিষ্ট অভিনেত্রী মৌ রায়। এদের থিম ‘সবুজায়ন’
হাওড়া, ৮ অক্টোবর:- হাওড়ার রামকৃষ্ণপুর পল্লী সার্বজনীন দুর্গোৎসবের ৭৮তম বর্ষ পুজোর শুভ সূচনা করলেন দূরদর্শন এবং বড় পর্দার অভিনেত্রী মৌ রায়। মঙ্গলবার মহাপঞ্চমীর সন্ধ্যায় এই পুজোর দ্বারোদঘাটন হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মোহন বসু সহ অন্যান্যরা। এদের পুজোর থিম ‘সবুজায়ন’। পৃথিবীতে যখন চারিদিকে উষ্ণায়ন, চারিদিকে যখন দূষণ, তখন রামকৃষ্ণপুর পল্লী সার্বজনীন দুর্গোৎসবের থিমে তুলে ধরেছে […]
বিদ্যুৎ ও জলের দাবী তোলায় মানুষের উপর চড়াও হয়ে মারধরের অভিযোগ উঠলো তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে।
সুদীপ দাস,২৩ মে:- এবারে বিদ্যুৎ ও জলের দাবী তোলায় মানুষের উপর চড়াও হয়ে মারধরের অভিযোগ উঠলো তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনায় কাউন্সিলরের মারের হাত থেকে রক্ষা পেলো না মহিলারাও। এরপরই সকলে একজোট হয়ে পথ অবরোধে নামে। আজ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলি-চুঁচুড়া পৌরসভার ৪নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডের মনসাতলার বাসিন্দারা আজ স্থানীয় কাউন্সিলরকে আমফানের দিন থেকে বন্ধ হওয়া […]









