কলকাতা , ১৯ মে:- তৃণমূল কংগ্রেসের মহিলা শাখার সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সিবিআই এর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। তার অভিযোগের ভিত্তিতেই গড়িয়াহাট থানায় আজ এই মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য এই অতিমারির মধ্যে কোন গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই বলপূর্বক চার নেতা মন্ত্রীকে কার্যত বাড়ি থেকে তুলে আনা হয়েছে বলে অভিযোগ জানিয়ে সিবিআই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চন্দ্রিমা দেবী গত সোমবার কলকাতা পুলিশ কমিশনার কে চিঠি দিয়েছিলেন। এরপরই সেই চিঠির প্রেক্ষিতে কমিশনারের নির্দেশে চন্দ্রিমা দেবী আজ বিপর্যয় ব্যবস্থাপনা আইন অনুযায়ী সিবিআইয়ের আধিকারিকদের বিরুদ্ধে একটি মামলা রুজু করেছেন বলে জানা গিয়েছে। এইদিকে সোমবার নিজাম প্যালেস এর বাইরে বিক্ষোভের জেরে কলকাতা পুলিশ অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ জমায়েত সহ একাধিক ধারায় আজ আরও একটি মামলা রুজু করেছে ।
Related Articles
প্রার্থী নয়, প্রতীক চিনুন, পঞ্চায়েতের প্রচারে নেমে এই বার্তা তৃণমূলের।
হাওড়া, ১১ জুন:- কে প্রার্থী হয়েছেন বা কে দলের টিকিট পাচ্ছেন সেটা বড়ো কথা নয়। কারণ সবার উপরে রয়েছে দলের প্রতীক অর্থাৎ দলের সিম্বল। তা দেখেই ভোট দিন। মমতার উন্নয়নের খতিয়ান আর দলের প্রতীক চিহ্ন সামনে রেখে এবারে অভিনব প্রচারে নামলেন দক্ষিণ হাওড়া কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী নয়, প্রতীক চিনুন […]
১ টাকায় কুড়ি কাঠা জমি, ইকোপার্কে আরও একটা মিষ্টি হাব।
কলকাতা, ২৯ আগস্ট:- রাজ্য সরকারের জেলায় জেলায় মিষ্টি হাব গড়ে তোলার উদ্যোগ আগেই নেওয়া হয়েছে। তার মাঝেই মঙ্গলবার মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন রাজারহাট নিউটাউনের ইকোপার্কে হবে আরও একটি মিষ্টি হাব। মাত্র ১ টাকার বিনিময়ে রাজ্য সেখানে ২০ কাঠা জমি দেবে পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতিকে। সেই জমিতে গড়ে উঠবে নতুন একটি মিষ্টি হাব যেখানে প্রতিটি জেলার জন্য […]
হাওড়া রাউরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেস এর শুভ সূচনা।
হাওড়া, ১৫ সেপ্টেম্বর:- হাওড়া-রাউরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেসের শুভ সূচনা হলো। পুজোর আগে এটা সুখবর বাংলার মানুষের কাছে। রবিবার সকালে হাওড়া স্টেশনে এর যাত্রারম্ভ হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি এর সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে এদিন হাওড়া স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। উপস্থিত ছিলেন ডিআরএম, এজিএম সহ রেলের পদস্থ […]











