পূর্ব বর্ধমান, ১৯ মে:- মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য দফতরের উদ্যোগে আজ বুধবার এলাকার গ্রামীণ চিকিৎসকদের প্রশিক্ষণের আয়োজন করা হয়।মন্তেশ্বর কাদম্বিনী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সভাকক্ষে আয়োজিত এ দিনের এদিন প্রশিক্ষণ প্রায় দেড়শো জন গ্রামীণ চিকিৎসক ও মন্তেশ্বর ব্লক স্বাস্থ্যকেন্দ্রের সিনিয়র নার্স তনুকা ব্যানার্জি উপস্থিত ছিলেন। উপস্থিত ব্লক স্বাস্থ্য আধিকারিক (মন্তেশ্বর) ডাক্তার তন্ময় মন্ডল জানান, মন্তেশ্বর ব্লকের প্রায় দুশোর মত গ্রামীণ চিকিৎসক রয়েছেন। রাজ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মত ওই সমস্ত চিকিৎসকদের করোনা পরিষেবায় কাজে লাগানোর জন্য এই প্রশিক্ষণের আয়োজন। ওই সমস্ত চিকিৎসকরা নিজের নিজের এলাকায় করোনা উপসর্গ চিহ্নিত রোগীদের পরীক্ষার পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রাথমিক চিকিৎসাগুলি যাতে স্বাস্থ্য সম্মত ভাবে করতে পারে এবং সঠিক সময়ে হাসপাতাল পাঠাবার পরামর্শ দেয় সেই বিষয়গুলো নিয়েই এদিনের প্রশিক্ষণ শিবিরে আলোচনা করা হয়েছে। পর্যায় ক্রমে ওই সমস্ত গ্রামীণ ডাক্তারদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য আধিকারিক ডাক্তার তন্ময় মণ্ডল।
Related Articles
ধৃত ছয় বাংলাদেশিকে তোলা হলো চুঁচুড়া আদালতে।
সুদীপ দাস, ১৭ অক্টোবর:- ভূয়ো পরিচয় পত্র সহ ৬ বাংলাদেশী গ্রেফতারের ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে ব্যান্ডেল গ্রীন পার্ক এলাকায়। এই এলাকারই একটি আবাসনের তিনতলায় থাকতেন ধৃতরা। আকাশ দাস নামে জনৈক ব্যাক্তি বছর খানেক আগে ওই ফ্ল্যাটটি কিনেছিলেন। ওই আবাসনের মালিক সঞ্জীব কুন্ডু বলেন আকাশ আবাসনের তিনতলায় ওই ঘরটি কেনার সময় যে কাগজপত্র দিয়েছিলো তাতে তিনি […]
ভোটগ্রহণ কেন্দ্রে ভোটারদের পরিচয়পত্র দেখতে পারে না কেন্দ্রিয় বাহিনীর জওয়ানরা।
কলকাতা , ৩ এপ্রিল:- ভোট কেন্দ্রের ভিতরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান বা নিরাপত্তার দ্বায়িত্বে থাকা আধিকারিকেরা ভোট দাতাদের পরিচয় পত্র দেখতে পারবেন না। শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে পাওয়া অভিযোগের ভিত্তিতে বাহিনীকে এই নির্দেশ দেওয়া হয়েছে। আজ এডিজি আইন শৃঙ্খলা জগমোহন এবং কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার অশ্বিনী কুমারের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। […]
ইউক্রেন থেকে ফেরা পড়ুয়াদের পড়াশুনা এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে সরকার , জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৮ এপ্রিল:- যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ফিরে আসা পড়ুয়াদের ভবিষ্যতের স্বার্থে রাজ্য সরকার তাদের পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান, ওই পড়ুয়ারা যাতে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে নতুন করে পড়াশোনা শুরু করতে পারেন সে ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কাছে মাস দেড়েক আগে প্রস্তাব পাঠানো হয়েছিল। কিন্তু কেন্দ্রের […]








