হাওড়া , ১৯ মে:- গত ১৬ মে থেকে আগামী ৩০ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে রাজ্যে। গণপরিবহন সহ বিভিন্ন ক্ষেত্রে কড়া বিধিনিষেধ জারি হয়েছে। আজ বুধবার লকডাউনের চতুর্থ দিনে সকাল থেকেই লকডাউন সফল করতে পথে নেমেছে হাওড়া সিটি পুলিশ। সালকিয়া চৌরাস্তা সহ বিভিন্ন এলাকায় পুলিশের নাকা চেকিং চলছে। এদিন সকালে যেসব প্রাইভেট গাড়ি, মালবাহী যান, অটো, বাইক বা অন্যান্য গাড়ি পথে বেরিয়েছে সেগুলি চেকিং চলছে। উপযুক্ত কারণ না দেখাতে পারলেই সেই গাড়ি আটকানো হচ্ছে। পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে। লকডাউন থাকা সত্ত্বেও বাইক এবং প্রাইভেট গাড়ি নিয়ে যারা এদিন সালকিয়ার রাস্তায় বেরিয়ে পড়েন তাদের গাড়ি আটকে জিজ্ঞাসাবাদ করে মালিপাঁচঘড়া থানা ট্রাফিক পুলিশ।
Related Articles
করোনা পরিস্থিতিতে সরকারী কর্মীদের স্থাবর , অস্থাবর সম্পত্তির হিসাব দাখিলের সময়সীমা দু মাস বাড়লো।
কলকাতা , ৩০ এপ্রিল:- করোনা পরিস্থিতিতে সরকারী কর্মীদের স্থাবর, অস্থাবর সম্পত্তির হিসাব দাখিলের সময় সীমা দু মাস বাড়লো। শুক্রবার অর্থ দপ্তর থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে আধিকারিক এবং কর্মীদের বাৎসরিক সম্পত্তির হিসাব নিজস্ব দপ্তরে জামা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ এপ্রিল। কিন্তু অতি মারির পরিস্থিতে ৩০ জুন পর্যন্ত হিসাব দাখিল […]
স্বাস্থ্য সাথী বিমা প্রকল্পে বেসরকারি হাসপাতালকে সামিল করতে চিকিত্সা খরচ বৃদ্ধি করছে রাজ্য।
কলকাতা , ৯ ফেব্রুয়ারি:- স্বাস্থ্য সাথী প্রকল্পে সব বেসরকারি হাসপাতালকে সামিল করতে রাজ্য সরকার ওই বিমা প্রকল্পে চিকিত্সা খরচ বৃদ্ধি করছে। নবান্নে আজ রাজ্যের বিভিন্ন বেসরকারি ও কর্পোরেট হাসলপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় একথা জানিয়েছেন। তিনি বলেন, স্বাস্থ্য সাথী প্রকল্পে যুক্ত হওয়ার ক্ষেত্রে বেশ সকিছু বেসরকারি হাসপাতাল বিমা প্রকল্পে সরকার নির্ধারিত চিকিত্সা […]
একদিনে ৩০ হাজারেরও বেশি রোগীকে পরিষেবা দিয়ে নতুন রেকর্ড এসএসকেএম হাসপাতালের।
কলকাতা, ১৬ মে:- একদিনে ৩০ হাজারেরও বেশি রোগীকে পরিষেবা দিয়ে নতুন রেকর্ড গড়ল কলকাতার এসএসকেএম হাসপাতাল। গত সোমবার রাজ্যের ওই সুপার স্পেশালিটি হাসপাতালে ৩০ হাজারেরে বেশি রোগী চিকিৎসা পেয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে হাসপাতালের আউটডোরে প্রায় ১২ হাজার রোগী ডাক্তার দেখিয়েছেন। এর মধ্যে নতুন টিকিটের রোগী ছিলেন ৯৬১৬ জন। পুরনো টিকিট নিয়ে আবার দেখাতে […]









