কলকাতা , ১৮ মে:- নারদ মামলায় ধৃত চার নেতার জামিনে স্থগিতাদেশের আবেদন পুনর্বিবেচনার আর্জি কলকাতা হাইকোর্ট আজ গ্রহণ করেছে। কিন্তু আদালত আগামী কালই ওই আবেদনের শুনানির দিন ধার্য করায় ওই চার নেতা ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে আজ রাতেও জেল হেফাজতেই থাকতে হবে। নিম্ন আদালতের অন্তবর্তি জামিনের নির্দেশের ওপ হাইকোর্ট থেকে স্থগিতাদেশ মেলায় সোমবার রাতেই তাদের প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চার নেতাই অসুস্থ হয়ে পড়েছেন৷ এসএসকেএমে ভর্তি করা হয়েছে শোভন চট্টোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র ও সুব্রত মুখোপাধ্যায়কে। তাঁদের উডবার্ন ওয়ার্ডের ১০৪, ১০৩ ও ১০২ নম্বর কেবিনে রাখা হয়েছে। জানা গিয়েছে, শোভন ও সুব্রতর শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে। তাঁদের অক্সিজেন সাপোর্ট দিতে হয়েছে। তৃণমূল নেতা মদন মিত্রের শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাঁকে অক্সিজেন দিতে হয়। অন্যদিকে, প্রেসিডেন্সি জেলে জ্বর এসেছে ফিরহাদ হাকিমের। তড়িঘড়ি তাঁকে জেল হাসপাতালের চিকিৎসকদের দেখানো হয়। তবে রাজ্যের মন্ত্রীর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে।
Related Articles
করোনা সংক্রমনে ভীড় এড়াতে বাসিন্দারা নিজেরাই গঙ্গার ঘাটগুলিতে বাঁশের ব্যারিকেড করে দিলেন।
হাওড়া, ২৯ এপ্রিল:- করোনা সংক্রমণ বাড়তে থাকায় বাসিন্দারা নিজেরাই উদ্যোগ নিয়ে বাঁশের ব্যারিকেড করে দিলেন। বালিতে গঙ্গার ঘাটগুলিতে দেখা গেল এমন ছবি। হাওড়ার বালি এলাকার বাসিন্দারা নিজেদের উদ্যোগেই বালির বিভিন্ন গঙ্গার ঘাটগুলি বাঁশ দিয়ে ব্যারিকেড করে দিলেন। পোস্টার, ব্যানার লাগিয়ে সচেতনতা বার্তা দিলেন। বালি কেদার ঘাট, নিমতলা ঘাট, বালিখাল ঘাট সমস্ত ঘাটেই অযাচিত ভীড় এড়াতে […]
স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে শিশুর ব্রেন টিউমারের চিকিৎসা করাতে ভেলোরে পাড়ি আরামবাগের দম্পতির।
মহেশ্বর চক্রবর্তী, ২২ নভেম্বর:- ছোট শিশু মা ও বাবার কোলে কোলে কখনও ঘুরে বেড়ায় আবার কখনও দাদু ঠাকুমা এবং পরিবারে অন্যান্য সদস্যদের কোলে থাকে।সারা বাড়ি আনন্দে মাতিয়ে রাখে শিশুটি। হঠাৎ পরিবারের বুকে নেমে আসে বিপর্যয়। বিধাতার নিষ্ঠুর পরিহাসে শিশুটির ব্রেন টিউমার ধরা পড়ে। সারা নীল আকাশ যেন কালো মেঘে ঢেকে যায়। দরিদ্র এই পরিবার কি […]
টিকিটের দাবীতে পান্ডুয়া স্টেশনে ট্রেন অবরোধ।
সুদীপ দাস, ২ আগস্ট:- এবা্র টিকিটের দাবীতে পান্ডুয়া স্টেশনে ট্রেন অবরোধ। সকাল প্রায় সাড়ে ৬টা থেকে এই অবরোধ চলে। অবরোধের জেরে প্রথম থেকেই পান্ডুয়া স্টেশনে আটকে রয়েছে ডাউন বর্ধমান-হাওড়া পেট্রোল স্পেশাল। পাশাপাশি দীর্ঘক্ষন ধরে অবরোধ চলায় ডাউনে আরও কয়েকটি ট্রেন আটকে পরেছে। ঘটনাস্থলে আরপিএফ ও রেল পুলিশ এলেও অবরোধকারিরা তাঁদের দাবীতে অনড়। তাঁরা চায় সাধারন […]








