হুগলি,১ ফেব্রুয়ারি:- হামলা করে মামলা দিয়ে যদি বিজেপি কে আটকানো যেত তাহলে নরেন্দ্র মোদীর জায়গায় অনেকেই প্রধানমন্ত্রী হতো-বক্তা বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসুর l আজ হুগলির ডানকুনি হিমনগরে নাগরিকত্ব বিলের সমর্থনে বাড়ি বাড়ি প্রচার করেন সায়ন্তন সহ বিজেপির অন্যান্য কর্মীরা l সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন দিল্লিতে গুলি চালানোর ঘটনা বিজেপি সমর্থন করে না তারই পাশাপাশি পার্ক সার্কাসে বাংলাদেশীরা বেশীদিন অন্দোলন করলে আমরা দল বল নিয়ে গিয়ে তুলে দেবো বলে হুমকি দেন তিনি l এই প্রচারে সায়ন্তন ছাড়াও, শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি শ্যামল বসু ,প্রবীর ভান্ডারী সহ ছিলেন বিজেপির অনান্য নেতৃবৃন্দ l
Related Articles
রাজ্যপালকে দুর্নীতিগ্রস্থ বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৮ জুন:- রাজ্যপাল মুখ্যমন্ত্রীর সংঘাতে নতুন মোড়। এবার রাজ্যপাল জগদীপ ধানখড় কে সরাসরি দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯৯৬ সালের জৈন হাওয়ালা কেলেঙ্কারির চার্জশিটে ধানখড়ের নাম ছিল বলে মুখ্যমন্ত্রী আজ অভিযোগ করেন। সপ্তাহব্যাপী দার্জিলিংয়ে কাটিয়ে কলকাতায় ফিরে আসার আগে রাজ্যপাল সংবাদমাধ্যমের সামনে কাছে জিটিএ-তে দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ তোলেন। নবান্নে এই নিয়ে […]
হাসপাতালের বেডে ক্যানসারে আক্রান্ত বাবা কে সাক্ষী রেখে চার হাত হল এক ।
হাওড়া,১২ ফেব্রুয়ারি:- তিন বছর আগে প্রথম পরিচয়। তারপর প্রেম। তারপর চার হাত একে হতে সাক্ষী থাকল পরিচিতরা। ছক-ভাঙা ভালোবাসা গল্পের মধ্যেও আটকে ছিল ক্যানসার আক্রান্ত বাবাকে সুস্থ করে তোলার চেষ্টা। রাজাবাজার সায়েন্স কলেজের রিসার্চ স্কলার মেয়ে দিওত্তিমা সরকার বিয়ের রেজিস্ট্রির মুহূর্ত কাটাল বেসরকারি হাসাপাতালের বেডে শুয়ে থাকা বাবার সামনে। সরস্বতী পুজোর দিনে আর পাঁচটা […]
নিম্নচাপের জেরে আগামী দুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্বভনা।
কলকাতা, ২৭ সেপ্টেম্বর:- নিম্নচাপের জেরে কলকাতা শহর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দুর্যোগ সামলাতে সোমবার নবান্নে জরুরি বৈঠক করেন মুখ্য সচিব এইচ কে দিবেদী। এই বৈঠকের সেচ দপ্তর কলকাতা পুরসভা পূর্ত দপ্তর বিপর্যয় মোকাবিলা দপ্তর বিদ্যুৎ দপ্তর স্বাস্থ্য দপ্তর এবং দক্ষিণ বঙ্গের জেলা শাসকরা ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। সূত্রের খবর ছটি […]









