হাওড়া , ১৭ মে:- করোনাকালে অবসরপ্রাপ্ত এক রেলকর্মীর পরিবার এগিয়ে এলেন স্বেচ্ছায় রক্তদানে। রবিবার লকডাউনের প্রথম দিনে বালির ওই পরিবার রক্তদান শিবিরের আয়োজন করেন। অবসরপ্রাপ্ত রেলকর্মী অজয় ভূষণ রায় অবসরের সঞ্চয়ের টাকায় এবং পুজোর সময় জামাকাপড় না কিনে জমিয়ে রাখা সেই টাকা দিয়ে বালির এক বহুতল বিল্ডিং এর নিচে নিজের আবাসনে রক্তদান শিবিরের আয়োজন করেন। শুধু এবারই নয় গত ৯ বছর ধরে এমনই উদ্যোগ নিয়ে আসছেন বাবা, মা, মেয়ের পরিবারের তিন সদস্য। করোনা কালে রক্তের চাহিদা এতটাই বেড়েছে যে অসুবিধার মধ্যেও এই শিবিরের আয়োজন এরা করেছেন। প্রায় ৩৫ জন স্বেচ্ছায় রক্তদান করতে এগিয়ে আসেন। মেয়ে শ্রাবন্তী রায় এই উদ্যোগ আগামী দিনেও এগিয়ে নিয়ে যেতে চান। তিনি বলেন সকলেই রক্তদানে এগিয়ে আসুক এটাই চাই।
Related Articles
এই স্বৈরাচারী সরকারের পতন ঘটাবে শুভেন্দু ,আমি চাই তার লড়াই সফল হোক – আব্দুল মান্নান।
হুগলি , ১৬ ডিসেম্বর:- অপরের ঘরে আগুন লাগালে নিজের ঘরও পোরে,আর সেই আগুনে নিজেকেও পুড়তে হয়। বুধবার শুভেন্দু অধিকারী তৃণমূলের বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর শেওরাফুলি কংগ্রেসের দলীয় কার্যালয়ে বসে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান। এদিন তিনি বলেন একসময় মমতা ব্যানার্জী বিজেপির সাথে হাত মিলিয়ে […]
ইডি, সিবিআইয়ের প্রতি সম্পূর্ণ ভরসা আছে। কেডি সিং অপরাধ করে থাকলে তার বিচার হবে – দিলীপ ঘোষ।
হাওড়া , ১৩ জানুয়ারি:- “আজকে নয়, সবাই জানে কেডি সিং কে। দশ বছর ধরে এটা চলছে। সিবিআই, ইডি যে মামলা করেছে তার উপরেই তদন্ত চলছে। তিনি যদি কিছু না করে থাকেন, তাহলে তাঁকে ছেড়ে দেওয়া হবে। উনি যদি কিছু করে থাকেন তাহলে ওনাকে এর জবাব দিতে হবে।” বুধবার হাওড়ায় যোগদান মেলায় এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে […]
কোভিড হাসপাতালে ভর্তি থাকা রোগীদের পুষ্টিকর খাবার সরবরাহ করতে রাজ্য সরকার এই খাতে বরাদ্দ বাড়িয়েছে।
কলকাতা , ১৫ সেপ্টেম্বর:- সরকারি কোভিড হাসপাতালে ভর্তি থাকা রোগীদের পুষ্টিকর খাবার সরবরাহ করতে রাজ্য সরকার এই খাতে বরাদ্দ বাড়িয়েছে। কোভিড রোগীদের খাবারের জন্য বরাদ্দ বাড়িয়ে ১৫০ থেকে ১৭৫ টাকা করল স্বাস্থ্য দপ্তর। এই সিদ্ধান্তের কথা স্বাস্থ্য দপ্তর এক নির্দেশিকায় জানিয়েছে। ওয়ার্ডে ভর্তি থাকা আমিষ, নিরামিষ ভোজী করোনা রোগীদের কোন কোন সময়ে কী কী পদ […]






