কলকাতা , ১৪ মে:- রাজ্যের কৃষকরা আজ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার প্রথম কিস্তির টাকা পেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডিজিটাল পদ্ধতিতে সারাদেশে প্রায় ৯ কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থ সাহায্য প্রদান করেন। যার মধ্যে এরাজ্যে সাত লক্ষর বেশি কৃষক সুবিধা পেয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, এর ফলে ছোট ও মাঝারি কৃষকরা সবচেয়ে বেশি লাভবান হবেন। রাজ্য সরকারের পাঠানো তালিকা অনুযায়ী আগামী দিনে আরো বেশি সংখ্যক কৃষককে এই যোজনার আওতায় আনা হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দাবি এবং হস্তক্ষেপেই রাজ্যের ৭ লক্ষের বেশি কৃষক কিষান সম্মান নিধি প্রকল্প প্রথম কিস্তির টাকা পেয়েছেন বলে রাজ্য সরকারের তরফে দাবি করা হয়েছে। স্বরাষ্ট্র দপ্তরের তরফে আজ টুইট করে জানানো হয়েছে রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকা পাঠানো হয়েছে। রাজ্য সরকার আগামী দিনেও কৃষকদের স্বার্থে লড়াই করে যাবে বলে স্বরাষ্ট্র দপ্তরের তরফে জানানো হয়েছে। যদিও প্রধানমন্ত্রীর কিষান সম্মান নিধি প্রকল্পের সুবিধা প্রদান অনুষ্ঠানে রাজ্যকে আমন্ত্রণ জানানো হয়নি বলেও অভিযোগ করা হয়েছে রাজ্য সরকারের তরফে।
Related Articles
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে মানুষের পাশে থাকার বার্তা দিলেন চলচ্চিত্র ও ধারাবাহিক জগতের খ্যাতনামা শিল্পীরা।
অর্ণব বিশ্বাস,১০ মে :- বিশ্বব্যাপী মানুষ করোনা মহামারীর জেরে এখন গৃহবন্দী। ভারত তথা বাংলাতেও এই মহামারীর প্রকোপ প্রত্যেক মানুষের জীবনে হানা দিয়েছে। রাজনৈতিক বিভিন্ন দল থেকে শুরু করে শিল্পীমহল এবং বিভিন্ন সামাজিক সংস্থা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই মহামারীতে পীড়িত দুঃস্থ মানুষদের জন্য। বিভিন্ন শিল্পীরা তাদের নানা রকম শিল্প কর্মের দ্বারা মানুষদের কাছে নানা বার্তা […]
অভিষেকের কন্যার নামে গাছের নামকরণ হাওড়ায়।
হাওড়া , ২৮ জুলাই:- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যা আজানিয়া বন্দোপাধ্যায়ের নামে গাছের নামকরণ করা হলো হাওড়ায়। পাশাপাশি এলাকার শিশুদের নামেও এদিন গাছের নামকরণ করা হলো। গাছ বাঁচাতে যাতে সাধারণ মানুষ যাতে সচেতনভাবে এগিয়ে আসেন তার জন্য এই অভিনব উদ্যোগ নেওয়া হলো গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে। এদিন বন মহোৎসবে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যা আজানিয়া বন্দোপাধ্যায়ের নামে […]
প্রবীণ নাগরিকদের হাতে সান্তা সেজে স্বাস্থ্য-সাথীর কার্ড তুলে দিলেন অতিরিক্ত জেলাশাসক প্রলয় মজুমদার
সুদীপ দাস , ২৫ ডিসেম্বর:- দুয়ারে সান্টা,বড়দিনের সান্টা হাজির হল সেইসব বয়স্ক অসুস্থ বৃদ্ধ-বৃদ্ধা মানুষদের কাছে উপহার স্বরূপ সান্টা তুলে দিলো স্বাস্থ্য সাথী কার্ড। ভোটের মুখে ভোটের প্রচারের নানা মুখ শাসক দলের। এমনিতেই চলছে দুয়ারে সরকার কর্মসূচি, তারপর আরও একধাপ এগিয়ে এবার বড়দিনকে হাতিয়ার করে দুয়ারে সান্টার সঙ্গে হাজির প্রশাসনিক কর্মকর্তারা। আর সেই সান্টাক্লসের হাত […]






