কলকাতা , ১৪ মে:- রাজ্যের নির্বাচন পরবর্তী হিংসা খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্তরে একের পর এক কমিশন আসায় উদ্বেগ প্রকাশ করছে প্রশাসন। একেই রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। বাইরে থেকে যতবেশি লোক আসবে সংক্রমণ বাড়ার আশঙ্কাও বাড়বে। এই মুহুর্তে রাজ্যে কেন্দ্রীয় মহিলা কমিশন, কেন্দ্রীয় তফশিলী কমিশন, কেন্দ্রীয় শিশু অধিকার রক্ষা কমিশনের প্রতিনিধিরা রয়েছেন। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল আসায় ক্ষোভ প্রকাশ করেছিলেন। মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায়কে নির্দেশ দিয়েছিলেন বাইরে থেকে যেই আসুক প্রত্যেকরে আরটি পিসি আর টেস্ট করাতেই হবে। রিপোর্ট পজিটিভ হলে কোয়ারেন্টিনে থাকতে হবে।
Related Articles
প্রাচীন রীতি মেনে জগন্নাথের কপালে চন্দন লেপে আজও মাহেশে হয় চন্দন যাত্রা উৎসব।
হুগলি, ১০ মে:- মাহেশ জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হলো জগন্নাথ দেবের চন্দন যাত্রা উৎসব। অক্ষয় তৃতীয়ার শুভ দিনে প্রভু জগন্নাথ দেবের চন্দন যাত্রা উৎসব হয়। এদিন সকাল থেকেই মাহেশের জগন্নাথের শরীরে চন্দন লেপন করা হয়। চন্দন যাত্রা উৎসবকে ঘিরে মন্দির চত্বর মুখরিত হয়ে ওঠে। ভোর চারটের সময় মঙ্গল আরতির পর শুরু হয় প্রভুর বিশেষ পুজা পাঠ। […]
লরির ধাক্কায় মৃত্যু তরুণীর।
হুগলি, ১১ জুন:- লরির ধাক্কায় মৃত্যু আনুমানিক বছর একুশের এক তরুণীর। মঙ্গলবার সকাল আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে ব্যান্ডেল মোড়ে পেট্রোল পাম্পের সামনে। স্থানীয়দের মতে সাইকেল নিয়ে যাচ্ছিল মেয়েটি। লরিটি তাঁর কাছ থেকে যাওয়ার সময় কোনওভাবে সাইকেলের হ্যান্ডেলে টাচ হতেই নিয়ন্ত্রণ হারিয়ে তরুণী পড়ে যায়। লরির পিছনের চাকায় মাথা পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। শেষ খবর […]
সরকারি বাস ডিপোতে ঢুকে হামলা দুষ্কৃতিদের।
হাওড়া, ১৯ অক্টোবর:- চতুর্থীর রাতে দুষ্কৃতী হামলার অভিযোগ উঠলো হাওড়ার সরকারি বাস ডিপোতে। অভিযোগ, সরকারি বাস ডিপোতে ঢুকে মদ্যপান ও চুরির চেষ্টা। বাধা দেওয়াতেই চলে হামলা। ঘটনায় গুরুতর আহত হন এক নিরপত্তারক্ষী, সেখানে ব্যাপক ইট বৃষ্টি হয়। ভাঙা হয় বাস। লাঠি ইট নিয়ে চলে হামলা। ঘটনায় এখনও পর্যন্ত আটক তিন। ঘটনার তদন্তে নেমেছে হাওড়া থানার […]











