কলকাতা, ১২ মে:- নির্মাণ কাজের জন্য এ রাজ্যে বাইরে থেকে আসা শ্রমিকদের জন্য শ্রমিক অবসান তৈরী করবে রাজ্য সরকার। নব নিযুক্ত পরিবহন ও আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম আজ সংবাদিকদের বলেন, বাইরে থেকে আসা চুক্তির ভিত্তিতে আসা শ্রমিকদের থাকার জন্য কোলকাতা ও জেলায় এই আবাসন তৈরী করা হবে। ফিরহাদ হাকিম আরো বলেন, এই প্রকল্পের আওতায় যে সব কোম্পানি বা সংস্থা তাদের প্রকল্পের কাজ এর জন্য শ্রমিকদের বাইরে থেকে নিয়ে আসবে প্রকল্প শেষ না হওয়া পর্যন্ত তাদের ওই আবাসন এ থাকার সুযোগ পাবেন। সংশ্লিষ্ট কোম্পানী বা সংস্থাকে ওই সব শ্রমিকদের থাকার জন্য রাজ্য সরকার কে ভাড়া দিতে হবে। প্রাথমিক ভাবে ঐ সব শ্রমিকদের ৬ মাস থেকে এক বছরের চুক্তিতে থাকতে দেওয়া হবে। আবাসন তৈরী র জন্য আবাসন দপ্তর রেল ও বন্দর কতৃপক্ষের কাছে ফাঁকা জমি চাইবে বলেও তিনি জানান। বাইরে থেকে আসা ওই সব শ্রমিকদের যত্র তত্র থাকার ব্যাবস্থার পরিবর্তন আনতেই এই আবাসন তৈরীর এই উদ্যোগ। দ্রুত এই আবাসন প্রকল্পের কাজ শুরু করা হবে বলে ফিরহাদ হাকিম জানিয়ে ছেন।
Related Articles
ঈস্টবেঙ্গলে এলেন ইন্ডিয়ান মেসি ক্রোমা , অন্যদিকে কোচের দৌড়ে এগিয়ে করিম বেঞ্চারিফা।
অঞ্জন চট্টোপাধ্যায়,২২ জানুয়ারি:- তিন মাস আগেও ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে তাচ্ছিল্যের নাম ছিল নাইজেরিয়ান ক্রোমা । ইস্টবেঙ্গলকে কলকাতা লীগে হারিয়ে নিজেকে ইন্ডিয়ান মেসি বলেছিলেন । সেই নিয়ে কত কথা লাল হলুদ সমর্থকদের। ক্রোমা র স্ত্রী পূজা কে ইস্টবেঙ্গল ম্যাচ এ খারাপ কথা শুনতে হয় তিনি বলেছিলেন আর আসবেন না ইস্টবেঙ্গল মাঠে। তবে ক্রোমা তেমন কিছু বলেন […]
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে প্রস্তুতি হিসাবে প্রতি জেলায় সমন্বয় বৈঠক।
কলকাতা, ৮ ডিসেম্বর:- আগামী বছর রাজ্য সরকারের প্রস্তাবিত বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি হিসেবে প্রতিটি জেলায় শিল্পপতি ও বণিকসভা গুলির সঙ্গে সমন্বয় বৈঠক বা সিনার্জি শুরু হতে চলেছে। আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হতে চলা এই জেলা শিল্প সম্মেলন চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বিভিন্ন জেলার মোট ১১টি কেন্দ্রে এই সম্মেলন আয়োজন করা হবে বলে নবান্ন […]
বাড়ির সামনে খেলতে গিয়ে বোমা ফেটে জখম শিশু ভদ্রেশ্বরে।
সুদীপ দাস , ৩১ অক্টোবর:- বাড়ির সামনে খেলতে গিয়ে বিকট শব্দে ফাটলো বোমা। ঘটনায় গুরতর জখম এক শিশু। আহত ওই শিশুর নাম কৈমুদ্দিন(৮)। বাড়ি ভদ্রেশ্বর থানার এঙ্গাস ফাঁড়ির কাছে। শনিবার বিকেলে গৃহশিক্ষকের কাছ থেকে ফিরে এসে বাড়ির কাছেই খেলছিলো কৈমুদ্দিন। খেলতে খেলতেই সে ফাঁড়ির পিছনে একটি পরিত্যক্ত বাড়িতে চলে যায়। এরপরই কানফাঁটা শব্দে কেঁপে ওঠে […]







