সুদীপ দাস , ১২ মে:- প্রাক্তন উপ-পৌরপ্রধানের উপর গুলি চালানোর ঘটনার পরই পুরপ্রশাসককে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করলো রাজ্য সরকার। বুধবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন দপ্তর। রাজ্য সরকারের যুগ্ম সচিবের ওই চিঠিই হাতে এসেছে আমাদের। যেখানে বর্তমান পুরপ্রশাসক অরিজিতা শীলকে নিজ ইচ্ছায় অব্যাহতি দেওয়ার নির্দেশ দিয়ে অবিলম্বে দ্বায়িত্বভার আদিত্য নিয়োগীকে বুঝিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। যদিও গতকাল বাঁশবেড়িয়ার গুলি চালনোর ঘটনার পর থেকেই খোঁজ নেই পুরপ্রশাসক অরিজিতা শীল ও তাঁর স্বামী সোনা শীলের। পুলিশের খাতায় আপাতত তাঁরা নিখোঁজ। এখন দেখার অরিজিতা আদিত্যকে দ্বায়িত্বভার বুঝিয়ে দেয় না কি নিয়ম অনুযায়ী হুলিয়া জারি করে রাজ্য সরকার।
Related Articles
অনুষ্ঠান বাতিল করে শুভেন্দুর সভা, পুলিশের বিরুদ্ধে অধিকার লঙ্ঘনের অভিযোগ মানবাধিকার সংগঠনের।
সুদীপ দাস, ১০ ডিসেম্বর:- আগে আবেদন করা সংগঠনের অনুষ্ঠান বাতিল করে শুভেন্দুর সভা। বিশ্ব মানবাধিকার দিবসে পুলিশের বিরুদ্ধে অধিকার লঙ্ঘনের অভিযোগ মানবাধিকার সংগঠনের। ঘটনাটি হুগলীর সদর শহর চুঁচুড়ার। শনিবার বিশ্ব মানবাধিকার দিবস। চুঁচুড়ার মানবাধিকার কর্মী তথা আইনজীবী মলয় মজুমদার প্রতি বছর চুঁচুড়া ঘড়ির মোড়ে মানবাধিকার দিবস পালন করে। এবছরও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে শনিবার সেই […]
তৃতীয় দফায় ৯৮ জন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা তার বেশি ।
কলকাতা , ৫ এপ্রিল:- আগামী ৬ ই এপ্রিল ২০২১ বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ। ২০৫ জন প্রার্থী এই দফায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ৩১ টি আসনে ভোটগ্রহণ করা হবে। এই পর্যায়ে ভোটগ্রহণ হবে বাসন্তী, কুলতলী, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, বারুইপুর পশ্চিম, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, […]
কোরণাকে লাটে তুলতে ঢ্যাঁড়া পেটালেন ডানকুনির উপ পৌরপ্রধান।
চিরঞ্জিত ঘোষ,২৪ এপ্রিল:- করোনা আতঙ্কের মধ্যেই সকাল- সকাল ঢ্যাঁড়া পেটানোর আওয়াজে ঘুম ভাঙলো ডানকুনি বাসীর। তড়িঘড়ি জানালা দিয়ে উঁকি মারতে অনেকেই ঘাবরে গিয়েছিলেন। আবার বুঝি নতুন কোন নির্দেশিকা। কিন্তু ঘোষনা শুরু হতেই সকলের মুখে একগাল হাসি। অবশেষে খুশির খবরটা তবে এলো বুঝি! নোবেলজয়ী অর্থনীতিবিদ থেকে শুরু করে সমাজের বহু মানুষই বলেছিলেন ভারতে লকডাউন সফল করতে […]







