কলকাতা , ১১ মে:- স্বাস্থ্য ক্ষেত্রের কর্মীরাও এবার রেল কর্মীদের জন্য চলা বিশেষ লোকাল ট্রেনে উঠতে পারবেন। রাজ্য সরকারের অনুরোধে রেলের তরফ থেকে এই ছাড়পত্র দেওয়া হয়েছে। এ ব্যাপারে পূর্ব ও দক্ষিণপূর্ব রেল আলাদা করে আজ দুটি নির্দেশিকা জারি করেছে। যেখানে বলা হয়েছে স্বাস্থ্য ক্ষেত্রের কর্মীরা বৈধ পরিচয় পত্র দেখিয়ে কাউন্টার থেকে মাসিক টিকিট সংগ্রহ করতে পারবেন। রেল পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেভাবেই তারা ইমার্জেন্সি স্টাফ স্পেশাল ট্রেনে কর্মস্থলে যাতায়াত করতে পারবেন।
Related Articles
রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের শূন্য পদের তালিকা তৈরি হচ্ছে।
কলকাতা, ১২ জুলাই:- রাজ্য সরকারের বিভিন্ন দফতরে শূন্যপদের তালিকা তৈরি করা হচ্ছে। বিভিন্ন দফতরে অনুমোদিত পদের নিরিখে কতজন কর্মী আছেন রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর তা জানতে চেয়ে সব দফতরকে চিঠি পাঠিয়েছে। বিশেষ অগ্রাধিকারের সঙ্গে কাজটি করে দু’মাসের মধ্যে সব দফতরকে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। মূলত চার শ্রেণির কর্মী- লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন […]
মাস্ক পরা নিয়ে একাংশের মানুষের অনীহা দূর করতে লাগাতার প্রচার করবে সরকার।
কলকাতা , ২৮ অক্টোবর:- করোনা সংক্রমনের হার কমাতে রাজ্য সরকার সার্বিকভাবে মাস্ক ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছে। প্রত্যেক নাগরিক যেন মাস্ক ব্যবহার করেন তা নিশ্চিত করতে রাজ্য সরকার জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। করোনা পরিস্থিতি পর্যালোচনায় গতকাল নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠক বসে। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের পৌরোহিত্য সেই বৈঠকে স্থির হয়েছে মাস্ক পরা নিয়ে একাংশের মানুষের মধ্যে […]
সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকবার্তা মুখ্যমন্ত্রীর ।
কলকাতা, ১৫ ফেব্রুয়ারি:- কিংবদন্তীপ্রতিম সঙ্গীতশিল্পী, অমর সুরসাধিকা সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীরতম শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯০ বছর। দশকের পর দশক ধরে তিনি তাঁর অবিস্মরণীয় কণ্ঠমাধুর্যের জাদুতে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন। তাঁর গাওয়া অসংখ্য গান সঙ্গীতপ্রেমীদের পছন্দের তালিকায় আজও শীর্ষে রয়েছে। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১১ সালে’বঙ্গবিভূষণ’, ২০১২ […]








