হাওড়া , ৭ মে:- গত ১৯ এর লোকসভা ভোটে দলের আশানুরূপ ফল না হওয়ায় এবং আসন কমে যাওয়ায় হতাশায় ভেঙে পড়েছিলেন কট্টর তৃণমূল সমর্থক সোমনাথ মজুমদার। হাওড়ার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা পেশায় ডেকরেটর ব্যবসায়ী সোমনাথবাবু তখনই ধনুকভাঙ্গা প্রতিজ্ঞা করেছিলেন যে যতদিন না দল ভালো ফল করবে ততদিন পর্যন্ত নিজের চুল, দাড়ি কিছুই আর কাটবেন না। এরপর সদ্য সমাপ্ত ২০২১ এর নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে রাজ্যের ক্ষমতায় ফিরেছে তৃণমূল কংগ্রেস। তৃতীয় বার মুখ্যমন্ত্রী হিসেবে রাজভবনে শপথ নিয়ে নবান্নে ফিরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের এই সাফল্যের পর বৃহস্পতিবার সন্ধ্যায় সকলের সামনে নিজের সেই প্রতিজ্ঞা ভাঙেন তিনি। হাওড়ার সালকিয়া বাবুডাঙায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি জনসমক্ষে চুল দাড়ি কাটেন। উপস্থিত ছিলেন দলের সদ্যজয়ী বিধায়ক গৌতম চৌধুরী ও অন্যান্যরা। এর আগে বাম জমানাতেও তিনি একই প্রতিজ্ঞা করেছিলেন। পরে তৃণমূল ক্ষমতায় আসার পরে সকলের উপস্থিতিতে তিনি চুল দাড়ি কেটেছিলেন। এবারেও দলের সাফল্যে তিনি এদিন চুল দাড়ি কাটলেন।
Related Articles
মানুষকে সচেতন করতে রীতিমত রণংদেহি মেজাজে পথে নামলেন চুঁচুড়ার বিধায়ক।
সুদীপ দাস, ২০ জুলাই:- করোনার ৩য় ঢেউ দোরগোড়ায়। স্বাস্থ্য দপ্তর থেকে বিভিন্ন চিকিৎসক সংগঠন বারংবার হুঁশিয়ারি দিচ্ছে। কিন্তু তারপরও এক শ্রেনীর মানুষ সচেতন হচ্ছে না। এবারে সেইসমস্ত মানুষদের সচেতন করতে রিতীমত রণং দেহি মনোভাব নিয়ে পথে নামলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। মঙ্গলবার সকালে তিনি দলীয় কর্মীদের সাথে নিয়ে হঠাৎই হানা দেন চুঁচুড়ার মল্লিক কাশেম হাটে। […]
গোঘাটে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত তৃণমূল কর্মীরা।
হুগলি, ৪ মে:- ভোটের ফলাফলের পড়ে চরম উত্তেজনা গোঘাটের কুমুড়সা গ্রামে। ২রা মে রাজ্যের ফলাফলে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু গোঘাট বিধানসভা জয়ী হয়েছে বিজেপি। তৃণমূল সূত্রের খবর তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার কারণে আজ তৃণমূলের কর্মী সমর্থকরা আবীর খেলায় মেতে ছিল। এমত অবস্থায় কুমুড়সা গ্রামে এক দল বিজেপি কর্মী সমর্থক চড়াও হয় তৃণমূলের […]
ফের উত্তপ্ত হাওড়ার শালিমার স্টেশন চত্বর।
হাওড়া, ২ নভেম্বর:- ফের উত্তপ্ত হাওড়ার শালিমার স্টেশন চত্বর। জুলাই মাসের পর ফের আরও একবার গন্ডগোল ওই এলাকায়। এলাকার দখলদারি ও তোলাবাজি নিয়েই গন্ডগোল হয় বলে অভিযোগ। পার্কিং নিয়েই মূলত গন্ডগোল। দুই গোষ্ঠীর গন্ডগোলে হাতাহাতির পাশাপাশি চলে ইটবৃষ্টি। ঘটনাস্থলে বি গার্ডেন থানার পুলিশ। র্যাফ মোতায়েন করা হয়েছে। Post Views: 430







