সুদীপ দাস , ৭ মে:- আভা দত্ত(৭৪), বাড়ি – ফুলপুকুর লেন, চুঁচুড়া। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছ’টায় ফোন করেন আভাদেবীর ছেলে অভিজিৎ দত্ত। অভিজিৎবাবু ও তাঁর স্ত্রী মনিষা দত্ত দুজনেই কোভিড পজেটিভ। থাকেন ফুলপুকুরের পাশে নারকেল বাগানে। সন্ধ্যা সাতটা নাগাদ অ্যাম্বুলেন্স নিয়ে পৌঁছে যায় আরোগ্যর সদস্যরা। তখন ভদ্রমহিলা অক্সিজেনের অভাবে ছটফট করছেন। দরজা ভেঙে ভিতরে ঢোকে আরোগ্যর সদস্যরা। অ্যাম্বুলেন্স থেকে অক্সিজেন বের করে মহিলাকে মুখে লাগিয়ে দেয়। এরপর চুঁচুড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। গতকাল সকালে আভা দেবীর ভাসুর কোভিড আক্রান্ত হয়ে কোলকাতার হাসপাতালে মারা যান। আভাদেবীর ছটফটানি দেখে আরোগ্য সদস্যরা কিছুক্ষনের জন্য ভেঙে পরে। মানসিকভাবে ভেঙে পরে তাঁরা সেসময় ভেবেছিলো আরোগ্য আর কোভিড নিয়ে কাজ করবো না! ভিডিওতে আভাদেবীর ছটফটানি বর্তমান কোভিড পরিস্থিতির ভয়ানক উদাহরন!
Related Articles
রাহুলের সাংসদ পথ খারিজের প্রতিবাদে, কংগ্রেসের বিক্ষোভ শ্রীরামপুরে।
হুগলি, ২৫ মার্চ:- জাতীয় কংগ্রেসের বিক্ষোভে স্তব্ধ হয়ে গেল শ্রীরামপুর বটতলা রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করা কেন্দ্র করে শনিবার দুপুরে শ্রীরামপুরে পথ অবরোধে নামলো কংগ্রেস। প্রায় ৩০ মিনিট পথ অবরোধ চলার পর শ্রীরামপুর থানার পুলিশ অবরোধ কারী দের হটিয়ে দেয়। এরপরই বেশ কয়েকজন কংগ্রেস কর্মীদের আটক করে নিয়ে যায় পুলিশ। এদিকে দিনের ব্যাস্ত সময়ে […]
নবান্ন অভিযানে যাওয়ার পথেই আটক মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি।
হুগলি, ২৭ আগস্ট:- মেদিনীপুর স্টেশন থেকে আটক করা হলো মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি শংকর গুছাইতকে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে পুরনো মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে শংকর গুছাইতকে। নবান্ন অভিযানে যোগ দেওয়ার জন্য আজ সকালে পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেসে ওঠার সময় স্টেশন থেকেই মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ আটক করে তাকে। Post Views: 413
টিকিট দেয়নি তৃণমূল। ক্ষোভে দল ছাড়লেন বিধায়ক।
হাওড়া, ৬ মার্চ:- টিকিট দেয়নি তৃণমূল। ক্ষোভে দল ছাড়লেন বিধায়ক। আজ তৃণমূলের শিবপুরের বিধায়ক জটু লাহিড়ী দল ছাড়লেন। তিনি দল ছেড়ে একেবারে গেরুয়া শিবিরে নাম লেখালেন। আজই দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তিনি। বিজেপির সাধারণ কর্মী হিসাবেই তিনি বিজেপিতে নাম লিখিয়েছেন বলে জানিয়েছেন।টিকিট না পাওয়ার ক্ষোভে জানিয়েছেন তিনি। পরে দলও ছাড়েন। তিনি জানিয়েছেন যে, বিজেপিতে […]








