কলকাতা , ৬ মে:- রাজ্যে নির্বাচন পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা সরেজমিনে খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক প্রতিনিধি দল আজ রাজ্যে এসেছে। অতিরিক্ত সচিব পর্যায়ের একজন আধিকারিকের নেতৃত্বে চার সদস্যের এই দলটি রাজ্যের বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে মন্ত্রকে রিপোর্ট জমা দেবে বলে সূত্রের খবর। দলটি কিছুক্ষণ আগে দমদম বিমানবন্দরে নেমে সরাসরি নবান্নে পৌঁছে ডিজি এবং স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন। এরপরে তারা কলকাতার বেলেঘাটা, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং সাতগাছিয়া বিষ্ণুপুর এলাকায় গিয়ে স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলবেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য ভোট পরবর্তী হিংসা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক ইতিমধ্যেই রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে।
Related Articles
আমি দিদির দূত হয়ে কাজ করব – অরিন্দম গুঁইন।
সুদীপ দাস , ৬ মার্চ:- কোথাও কোন কোন্দল নেই। আমি দিদির দূত হয়ে সবার কাছে যাব।সারা বছর দিদি মানুষের জন্য উন্নয়ন করেছেন।সেই উন্নয়ন কে হাতিয়ার করেই প্রচারে যাব। শনিবার বাড়ির কাছেই চাতরা শীতলাতলা মন্দিরে পুজো দিয়ে একথা বলেন চাঁপদানী কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরিন্দম গুই। তিনি বলেন,পাঁচ বছর বিধায়ক কে মানুষ পায়নি। তাই মানুষ চাঁপদানী কেন্দ্রে […]
লঙ্কা প্রিমিয়র লিগের মাধ্যমে আবারও ২২ গজে ফিরছেন মুনাফ প্যাটেল।
স্পোর্টস ডেস্ক , ১৪ সেপ্টেম্বর:- ফের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের মধ্যে দিয়ে বাইশ গজে ফিরতে পারেন ২০১১ বিশ্বজয়ী ভারতীয় দলের সদস্য মুনাফ প্যাটেল। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড পরিচালিত লঙ্কা প্রিমিয়র লিগের প্রথম সংস্করণে ফের বল হাতে দেখা যেতে পারে এই ভারতীয় পেসারকে। ২০১৮ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। ওই বছরই আবুধাবি টি ১০ ফ্র্যাঞ্চাইজি লিগে শেষবার হাত […]
বন্যা নিয়ন্ত্রণে সরকারের তৈরি মাস্টার প্ল্যানে আরামবাগকেই বাদ রাখা হয়েছে , ত্রান দিতে এসে বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর।
হুগলি, ৫ অক্টোবর:- বন্যা দুর্গত মানুষের জন্য দুই গাড়ি ত্রান নিয়ে হুগলির আরামবাগে পৌঁছালেন রাজ্যের বিরোধী দল নেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরামবাগের বন্যা নিয়ে এবং ঘাটাল মাস্টার প্লান নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন। রাজ্যের দলনেতা হিসাবে তিনি দায়িত্বের সাথে বলেন,আরামবাগে বন্যা পরিদর্শনে এসে মাননীয়া বড়ো বড়ো […]







