ব্যারাকপুরঃ , ২ মে:- এই জয় ব্যারাকপুর ও টিটাগড়ের মানুষের জয়। গনোনা কেন্দ্র থেকে বেরিয়ে সাংবাদি কদের উদ্দেশ্য এমনটাই মন্তব্য করলেন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের জয়ী তারকা তৃণমূল প্রার্থী তথা চলচিত্র পরিচালক রাজ চক্রবর্তী। তৃণমূলের জয়ী পার্থী রাজ চক্রবর্তী এদিন বলেন,বাংলার মানুষ উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন। মমতা বন্দোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি বলেন,উনি বাংলার মেয়ে যিনি সবাইকে আগলে রাখতে পারেন। উনাকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি অভিষেক ব্যানার্জিকেও তিনি ধন্যবাদ ঞ্জাপন করলেন তাকে সঠিক পথে পরিচালিত করার জন্যে। রাজ চক্রবর্তীর দাবি এই মুহূর্তে সবচাইতে বড় বিপর্যয় করোনা অতিমারি। সোমবার থেকেই করোনা মোকাবেলায় পথে নামতে হবে।
Related Articles
শিয়রে করোনা নিয়েই , ডেঙ্গু রোধে সচেতনতার বার্তা রিষড়া পুরসভার !
হুগলি, ২৩ সেপ্টেম্বর:- করোনার ৩য় ঢেউ দোরগোড়ায়। তার মধ্যেই দোসর ডেঙ্গু। করোনা সচেতনতার মধ্যে আমরা কোন ভাবেই যাতে ডেঙ্গুর কথা ভূলে না যাই। তাই এবারে ডেঙ্গু রুখতে পথে নামলেন স্বয়ং শ্রীরামপুরের মহকুমা শাসক। ঘটনাটি শ্রীরামপুর মহকুমার রিষড়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের। বৃহস্পতিবার রিষড়ার ১৯ নম্বর ওয়ার্ডে পুরসভার পক্ষ থেকে ডেঙ্গু রোধে এক সচেতনতা র্যালির আয়োজন […]
ক্রমশ সুস্থ হয়ে উঠছেন মুখ্যমন্ত্রী, নিজেই টুইট করে জানালেন।
কলকাতা, ২৯ জুন:- উত্তরবঙ্গে হেলিকপ্টার বিভ্রাটের পর তিনি ক্রমশ সুস্থ হয়ে উঠছেন বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার প্রথম ওই ঘটনা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। এদিন দুপুরে টুইট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, “গত পরশু সেবক এয়ারবেসে হেলিকপ্টারের জরুরি অবতরণের সময়ে অল্পের জন্য রক্ষা পেয়েছি। ঈশ্বরের আশীর্বাদে এবং মেডিকেল টিমের আন্তরিক চেষ্টায় আমি সুস্থ হয়ে উঠছি, বাড়িতে […]
*রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের প্যাড, সই ‘জাল’ করে রেলের রিজার্ভেশনের অভিযোগ।
হাওড়া, ১ আগস্ট:- রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের প্যাড, সই ‘জাল’ করে রেলের রিজার্ভেশনের অভিযোগ উঠলো। এবার মধ্য হাওড়ার বিধায়ক তথা রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী অরূপ রায়ের প্যাড, সই এবং স্ট্যাম্প জাল করার অভিযোগ উঠলো। জানা গেছে, ‘জাল’ প্যাডে সই এবং স্ট্যাম্প ‘জাল’ করে কোনও ব্যক্তি রেলের রিজার্ভেশনের জন্য আবেদন জানিয়েছেন। […]









