কলকাতা , ২৭ এপ্রিল:- উদ্বেগজনক ভাবে বেড়ে চলা করোনা সংক্রমণে রাশ টানতে নির্বাচন কমিশন সব ধরনের বিজয় মিছিলের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে। আজ কমিশনের তরফ এ জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে দোসরা মে গণনার সময় এবং পরে কোন রাজনৈতিক দলের সমর্থক বা কর্মীরা বিজয় মিছিল এবং সমাবেশের আয়োজন করতে পারবেন না। পাশাপাশি সংশ্লিষ্ট রিটার্নিং আধিকারিক এর কাছ থেকে শংসাপত্র নেওয়ার সময় জয়ী প্রার্থীর সঙ্গে সর্বাধিক দুইজন ব্যক্তি থাকতে পারবে বলেও কমিশন তার নির্দেশে জানিয়েছে।
Related Articles
ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিংয়ে প্রথম দশের মধ্যে উঠে এলো বেলুড় বিদ্যামন্দির।
হাওড়া, ১৫ জুলাই:- ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (এনআইআরএফ) এর র্যাঙ্কিংয়ে ফের প্রথম দশের মধ্যে উঠে এল স্বামীজীর ভাবাদর্শে দীক্ষিত রামকৃষ্ণ মিশন পরিচালিত বেলুড় বিদ্যামন্দির। শুক্রবার এবারের এনআইআরএফের র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। শুধু শিক্ষার উৎকর্ষতার মানের বিচারেই নয়, ছাত্রছাত্রীদের সামগ্রিক উন্নতির বিচারে এই র্যাঙ্কিং দেওয়া হয় বলে জানা গেছে। স্বভাবতই এই খবরে খুশির হাওয়া গোটা শিক্ষাপ্রতিষ্ঠান জুড়েই। […]
ওভারলোডিং বন্ধের দাবিতে নতুন করে আন্দোলন সিঙ্গুরে।
হুগলি, ২৭ নভেম্বর:- মুখ্যমন্ত্রী ও পরিবহন মন্ত্রীর উপর আস্থা হারিয়ে ওভারলোডিং বন্ধের দাবিতে নতুন করে আন্দোলন শুরু হচ্ছে সিঙ্গুর থেকে। শনিবার বিকালে সিঙ্গুরের মল্লিকপুর লোহা পট্টীতে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক ওপারেটর এস্যোসিয়েশনের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন জেলার ট্রাক মালিক ও সংগঠনের নেতৃত্বরা। অভিযোগ, বিভিন্ন বালি, পাথর, কয়লা খাদান থেকে […]
রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাওড়ায় মিছিল তৃণমূলের।
হাওড়া , ২০ ফেব্রুয়ারি:- রান্নার গ্যাস, পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাওড়ায় মিছিল করল তৃণমূল। শনিবার সকালে ৬২ নম্বর ওয়ার্ড মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল হয়। নেতৃত্বে ছিলেন ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক কৈলাশ মিশ্র। মিছিল শুরু হয় লিলুয়া ফ্লাইওভার থেকে। এরপর বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিল শেষ […]








