ব্যারাকপুরঃ, ২২ এপ্রিল:- বিজেপির ক্যাম্প অফিস ভেঙে গুঁড়িয়ে দেবার পাশাপাশি সেখানে এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার নির্বাচন চলাকালীন ঘটনাটি ঘটেছে খড়দহ বিধানসভার পাতুলিয়া পঞ্চায়েতর কাছারি বাড়ি এলাকায়। অভিযোগ,এদিন কাছারি বাড়ি অঞ্চলের ১৫০ ও ১৫৭ নম্বর বুথ অফিসটি আচমকা হালাল চালায় একদল দুষ্কৃতী। বিজেপির অভিযোগ,স্থানীয় তৃণমূল নেতা কিশোর বৈদ্যের নেতৃত্বে দলবল এসে বুথ অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে। তাছাড়া ওই সময় বুথে বসে থাকা এক বিজেপি কর্মীকেও তারা বেধড়ক পেটায়। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। তাদের দাবি এই ঘটনা বিজেপির গোষ্ঠী কোন্দলের ফল।
Related Articles
মৃত দিলীপ ঘোষ ও শিশির অধিকারী সহ ১৯ জন পরিবারের পাশে দাঁড়ালেন অভিষেক বন্দোপাধ্যায়।
সুদীপ দাস , ১০ জুন:- গত রবি ও সোমবার হুগলী জেলায় বজ্রাঘাতে মৃত্যু হয়েছে মোট ১৯ জনের। রাজ্য সরকারের ঘোষনা অনুযায়ী বৃহস্পতিবার সেইসমস্ত পরিবারের হাতে ২ লক্ষ টাকা করে আর্থিক অনুদানের চেক দেওয়া হয়েছিল। আজ সেই ১৯ জন মৃতের পরিবারের সঙ্গে দেখা করে সহানুভূতি জানানোর পাশাপাশি দু লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেন সর্বভারতীয় তৃণমূল […]
স্বামী বিবেকানন্দের আবির্ভাব দিবসে জাতীয় যুব দিবস পালন বেলুড় মঠে।
হাওড়া, ১২ জানুয়ারি:- বৃহস্পতিবার ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মদিন ও ৩৯তম জাতীয় যুব দিবস পালিত হচ্ছে বেলুড় মঠে। এই উপলক্ষে সকাল থেকেই বেলুড় মঠে ভক্ত সমাগম হয়েছে। বেলুড় মঠে সকাল সাড়ে ৯টা থেকে হবে বিভিন্ন অনুষ্ঠান। তবে মূল অনুষ্ঠান হবে আগামী শনিবার। ওইদিন বেলুড় মঠে স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব হবে। আজ বিবেকানন্দের আবির্ভাব দিবস […]
এবারেও ভার্চুয়াল মাধ্যমেই পুজো উদ্বোধনের জোর দিচ্ছেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২ অক্টোবর:- অতিমারি আবহে গত বছরের পরে এবছরও ভার্চুয়াল মাধ্যমেই পুজো উদ্বোধনের উপর জোর দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবছর কলকাতা ও জেলার অসংখ্য পুজোর উদ্বোধনের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জমা পড়ে। ভার্চুয়াল মাধ্যমে দূরের পুজোর উদ্বোধন করলেও করোনা পূর্ব যুগে কলকাতা ও হাওড়ার অনেক বড় পুজো গুলি সশরীরে মণ্ডপে গিয়েই উদ্বোধন করতেন মুখ্যমন্ত্রী। গত […]










