কলকাতা , ২০ এপ্রিল:- করোনা সংক্রমণ সতর্কতায় নির্বাচন কমিশন আগামী দুই তারিখে ভোট গণনায় কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে সব ধরনের সতর্কতা বিধি মেনে চলার সিদ্ধান্ত নিয়েছে। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু আজ কলকাতায় বলেন বাকি তিন দফার নির্বাচন সহ গণনায় সব কিছু সতর্কতা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। গণনাকেন্দ্রগুলিতে জীবাণুনাশক স্প্রে করার পাশাপাশি গণনা কর্মীদের মাস্ক, ফেস শিল্ড, স্যানিটাইজার দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। গণনার টেবিলের মধ্যে দূরত্ব বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণনাকেন্দ্রে কি ধরনের সতর্কতা নেওয়া হবে সেই নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব আজ সব জেলার জেলাশাসক ও রিটার্নিং আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেখানে তিনি সবাইকে আদালতের নির্দেশ মেনে চলার নির্দেশ দিয়েছেন।
Related Articles
পোড়া হাটের ব্যবসায়ীদের হাটেই পুনর্বাসন ও ক্ষতিপূরনের দাবি সেলিমের।
হাওড়া, ২৫ জুলাই:- হাওড়ার মঙ্গলাহাটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। মঙ্গলবার সকালে পোড়া মঙ্গলাহাটে আসেন তিনি। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রাজ্য সরকারের কাছে আমাদের দাবি এই হাট ব্যবসায়ীদের এখানে রেখেই পুনর্বাসন দিতে হবে। এবং তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে […]
নন্দীগ্রামে শহিদ সভা ৫০ হাজার জমায়েতের টার্গেট ।
পূর্ব মেদিনীপুর , ৯ নভেম্বর:- ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির মোড়কে কাল নন্দীগ্রামে কার্যত শক্তি প্রদর্শনে নেমেছে শুভেন্দু অধিকারী ও তাঁর অনুগামীরা। গোকুলনগরে কাল ৫০ হাজার জমায়েতের টার্গেট নিয়েছে শুভেন্দু অ্যান্ড অনুগামী। রাজ্যের বিভিন্ন জেলা থেকে দাদার অনুগামীদের ঢল নামার কথা। বাড়তি উৎসাহে সোমবার থেকেই উত্তরবঙ্গের লোকজন আসতে শুরু করেছেন। তাঁদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে […]
ডোমজুড়ের বাঁকড়ায় সংঘর্ষ। ব্যাপক বোমাবাজি ও ভাঙচুরের অভিযোগ।
হাওড়া, ৩০ জুন:- হাওড়ার ডোমজুড়ের বাঁকড়ায় সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা। ব্যাপক বোমাবাজি ও ভাঙচুরেরও অভিযোগ উঠেছে। বাঁকড়া-২ পঞ্চায়েতের মুন্সিডাঙা শেখপাড়ার ওই ঘটনায় ডোমজুড় থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। এলাকায় আসে কেন্দ্রীয় বাহিনীও। বাড়ি তৈরিতে বাধা দেওয়ায় পঞ্চায়েত সদস্য শেখ মফিজুল ওরফে মিন্টুর বাড়িতে হামলার অভিযোগ ওঠে ফারুক ও তার লোকজনের বিরুদ্ধে। অভিযোগ, পাল্টা হামলা […]








