কলকাতা , ২০ এপ্রিল:- সপ্তম ও অষ্টম পর্যায়ের ভোট একসঙ্গে করার দাবিতে আজ ফের কলকাতায় মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করলো তৃণমূলের প্রতিনিধি দল। লোকসভার সাংসদ প্রতিমা মন্ডল বলেন, সাধারণ মানুষ এবং ভোট কর্মীদের জীবনের সুরক্ষা নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সংক্রমণ মোকাবিলায় তিনি একাধিক পদক্ষেপ নিয়েছেন। শেষ দুটি পর্যায়ের ভোট একসঙ্গে নেওয়ার জন্য মুখ্য নির্বাচন আধিকারিক এর কাছে আবেদন জানানো হয়েছে। অন্যদিকে ১৩ মে সামশেরগঞ্জ জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের ভোট হবে। ঈদের কথা মাথায় রেখে ওই দুই কেন্দ্রে ভোটের দিন নিয়ে সিদ্ধান্তের কথা বিবেচনায় অনুরোধ কমিশনের কাছে জানিয়েছে তৃণমূল।
Related Articles
পঞ্চায়েতে হিংসায় মৃত দলীয় কর্মীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ২১শে জুলাইয়ের মঞ্চে।
কলকাতা, ২০ জুলাই:- আগামী কাল তৃণমূল কংগ্রেসের বাৎসরিক শহীদ দিবস কর্মসূচি এবার পঞ্চায়েত ভোটে হিংসায় মৃত দলীয় কর্মীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি দিবস হিসাবে পালিত হবে। দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী এই সমাবেশকে সর্বাত্মক ও সফল করার ডাক দেওয়া হয়েছে দলের তরফে। দাবি করা হয়েছে এবারের একুশে জুলাই এর সমাবেশ প্রতিবারের ভিড়ের রেকর্ডকে ভেঙে দেবে। গত […]
এখনই খুলছেনা কলেজ-বিশ্ববিদ্যালয় , অনলাইনেই চলবে ক্লাস।
কলকাতা , ৩ ফেব্রুয়ারি:- নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য স্কুল খুললেও এখনই খুলছে না রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়। বরং আপাতত সেখানে অনলাইনেই ক্লাস চলবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।মঙ্গলবার রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন আগামী ১২ ফেব্রুয়ারি থেকে রাজ্যের স্কুল্গুলি ধাপে ধাপে খোলার পক্রিয়া শুরু হচ্ছে। তা থেকেই মনে করা হচ্ছিল এবার হয়তো রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিও […]
আমফান সতর্কতা নিয়ে সিঙ্গুর কৃষি দফতরের উদ্যোগে চলছে মাইকিং।
হুগলি,১৯ মে:- আমফান সতর্কতা নিয়ে সিঙ্গুর ব্লক কৃষি দফতরের উদ্যোগে চলছে সকাল থেকে মাইকিং। বোরো ধান মাঠ থেকে দ্রুত কাটার জন্য কৃষকদের নির্দেশ দেওয়া হচ্ছে । পাশাপাশি বৃষ্টি বেশি হলে কাটা ফসলের জমিতে জমা জল দ্রুত বের করার নির্দেশ দেওয়া হচ্ছে। গৃহপালিত পশুদের নিরাপদ স্হানে রাখার আবেদন জানানো হয়েছে। কৃষি দফতর সুত্রে জানা গেছে, সিঙ্গুর […]







