কলকাতা , ১৯ এপ্রিল:- করোনা রুখতে রাজ্যে লক ডাউন বা কারফিউ জারি করার কোন সম্ভাবনা রাজ্য সরকার খারিজ করে দিয়েছে। মালদায় রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে ডাকা এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন,লক ডাউন বা কারফিউ কোন সমাধান নয়।মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।মুখ্যমন্ত্রী বলেন, করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে আতঙ্কিত কোন কারণ নেই। পরিস্থিতির মোকাবিলায় রাজ্য সরকার সবরকম পদক্ষেপ নিয়েছে। রাজ্য সরকার টাস্কফোর্স তৈরি করেছে। সরকারি হাসপাতালে 4000 কোভিড বেড বাড়ানো হবে। ২০০ সেফ হোমে 11000 বেড হয়েছে। বিভিন্ন হোটেলের সেফ হোম তৈরি করা হবে। কোভিড রোগীদের পরিষেবায় রাজ্য জুড়ে ৪০০ অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। তিনি জানান, আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকতে হবে। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মুখ্যমন্ত্রী জানান, বাধ্য হয়ে ভোট করতে হচ্ছে। সব দলের কাছে বড় সভা মিছিলের বদলে ছোট ছোট সভা করার অনুরোধ জানিয়েছেন তিনি।
Related Articles
আগামী সপ্তাহে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস থাকায় কৃষকদের পরামর্শ।
কলকাতা, ৮ জানুয়ারি:- আগামী সপ্তাহে রাজ্যে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস থাকায় ফসলের সুরক্ষায় রাজ্যের কৃষি দপ্তর কৃষকদের বেশ কিছু পরামর্শ দিয়েছে। বৃষ্টি এবং শিলা বৃষ্টির পূর্বাভাস থাকায় ক্ষতি এড়াতে পরিণত ফসল আগেই তুলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আলু সবজি তৈলবীজ সহ বিভিন্ন ফসলের ক্ষেতের জমা জল বের করে দিতে জমিতে নালা কেটে দিতে বলা হয়েছে। বৃষ্টি […]
আগামীকাল পঞ্চম দফার ছয় জেলার ভোটে থাকছে ৮৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
কলকাতা , ১৬ এপ্রিল:-আগামীকাল রাজ্যে পঞ্চম দফার বিধানসভা নির্বাচনে ছয় জেলার যে ৪৫ টি আসনে ভোট নেওয়া হবে সেখানে ভোট গ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ন রাখতে মোট পনেরো হাজার ৭৮৩ টি বুথের দায়িত্বে ৮৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছাড়াও পনেরো হাজার ৭৯০ জন রাজ্য পুলিশ মোতায়েন থাকবে। এছাড়াও সেক্টর অফিস, কিউআরটির মতো অন্যান্য দায়িত্বে ১১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী […]
ভারাটে খুনি,আগ্নেয়াস্ত্র চালাতে পারেনা, তাই কাটারি দিয়ে খুন!
হুগলি, ৩ আগস্ট:- বারসাতের হোটেল থেকে ধরা পরে পুলিশকে প্রশ্ন কি করে খোঁজ পেলেন। ষাট ঘন্টার পর তৃনমূল নেতা খুনে গ্রেফতার তিন অভিযুক্ত। গত বুধবার সন্ধায় কানাইপুর অটো স্যান্ডের কাছে নিজের গ্যাসের অফিসের সামনে নৃশংস ভাবে কুপিয়ে খুন হন কানাইপুর গ্রাম পঞ্চায়েতের তৃনমূল সদস্য পিন্টু চক্রবর্তী। ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ রীতিমতো হার হিম করার মত। […]








