হুগলি , ১৬ এপ্রিল:- ভোট পরবর্তী হিংসা অব্যাহত হুগলির চাঁপদানি বিধানসভার পিয়ারাপুর এলাকায়। অভিযোগ তৃণমূল করার অপরাধে প্রাক্তন উপপ্রধান দীপেন মন্ডল কে মারধর করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা, যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপি নেতৃত্ব ।তৃণমূল থেকে বিজেপিতে না আসার কারণে এই ঘটনা বলে জানায় তৃণমূল নেতৃত্বে। আহত দীপেন মন্ডল শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি। হুগলির শ্রীরামপুরের পিয়ারাপুর মিল্কি হিন্দুপাড়ার ঘটনা। অভিযোগ এলাকায় হওয়ায় এক অনুষ্ঠান দেখে ভোর রাতে ফেরার সময় বিজেপি কর্মীরা ঘেরাও করে ব্যাপক মারধর করে ফেলে দেয়, আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চাঁপদানি তৃণমূল প্রার্থী অরিন্দম গুইন জানান দীপেন তাদের সক্রিয় কর্মী, কিন্তু কেন বিজেপি করছে না সেই কারণে তাকে মারধর। আমরা চাই দোষীদের উপযুক্ত শাস্তি হোক যদিও বিজেপি এই ঘটনা অস্বীকার করেছে। এই ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই।
Related Articles
একদিনে ঘাসফুল ও গেরুয়া শিবিরের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য বিষ্ণুপুরে।
বাঁকুড়া, ১১ মার্চ:- একদিনে ঘাস ও গেরুয়া শিবিরের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার বিষ্ণুপুরে। তৃণমূলের মাইক বাজানোর বিরোধীতা, অন্যদিকে বিজেপির ঢাক বাজানোর বিরোধীতা করে রাস্তায় বসে পড়লেন যুযুধান দুই রাজনৈতিক দলের প্রার্থী থেকে কর্মী সমর্থক সকলেই। আর এই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় উপস্থিত কর্তব্যরত পুলিশ কর্মীদের। প্রসঙ্গত, এদিন বিষ্ণুপুর […]
তৃনমুলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তাল আরামবাগ ,পঞ্চায়েতে ঢুকে প্রধানকেই মারধরের অভিযোগ।
আরামবাগ, ৭ সেপ্টেম্বর:- ফের তৃনমুলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তাল আরামবাগ। একপক্ষের অভিযোগ প্রধান পকেটে করে ছুরি এনে আঘাত করেছে এক তৃনমুল কর্মীকে। অন্যদিকে তৃনমুল প্রধানের অভিযোগ অফিসে থাকাকালীন দলবল নিয়ে যুব তৃনমুল কংগ্রেসের সভাপতি পলাশ রায়ের অনুগামীরা মারধর করে। ঘটনাটি ঘটেছে আরামবাগের বাতানল পঞ্চায়েতে। স্থানীয় সুত্রে জানা গেছে বাতানল পঞ্চায়েতের সদস্য শেখ মোহাম্মদ হোসেন ও পঞ্চায়েত […]
পুজোয় ক্লাবগুলিকে ৫০ হাজার টাকা , কার্নিভাল নিয়ে পরে সিদ্ধান্ত , একগুচ্ছ ঘোষণা মমতার।
কলকাতা, ৭ সেপ্টেম্বর:- গত বছরের পর এ বছর। করোনা অতিমারীর ধাক্কায় বেহাল পুজো কমিটি গুলির পাশে দাঁড়ালো রাজ্য সরকার। দুর্গোৎসবে প্রতিটি পুজো কমিটিকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকের পর মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বীবেদি বলেন কোভিডের কারণে অনেক পুজো কমিটি স্পনসর না পাওয়ায় […]








