কলকাতা , ১৩ এপ্রিল:- রাজ্যের বিধানসভা নির্বাচনের বাকি দফাতে করোনা সংক্রমণ রুখতে কলকাতা হাইকোর্ট এব্যপারে নির্বাচন কমিশনের জারি করা বিধি নিষেধ কঠোর ভাবে পালন করার নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি টিবি রাধাকৃষ্ণনের ডিভিশন বেঞ্চ এই নিয়ে দায়ের হওয়া এক জনস্বার্থ মামলার রায়ে স্পষ্ট জানিয়েছে বর্তমান পরিস্থিতিতে নির্বাচনী প্রচার হোক বা অন্য যে কোনও ক্ষেত্র বড় ভিড় এড়াতে হবে। প্রচার সভা বা কর্মসূচিতে যাতে মাত্রাতিরিক্ত ভিড় না হয় জেলাশাসক এবং রাজ্যের নির্বাচনী আধিকারিককে দায়িত্ব নিতে হবে। যদি কোথাও করোনা বিধি ভঙ্গ হয়, তার জন্য জেলাশাসক ব্যক্তিগতভাবে দায়বদ্ধ থাকবেন। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তার রায়ে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, কোনও মতেই করোনাবিধি ভঙ্গ করা যাবে না। প্রতিটি রাজনৈতিক দলকেই ভোটপ্রচার করতে হলে তার সঙ্গেই করোনা সচেতনতা ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে লিফলেট বিলি করতে হবে। প্রত্যেকের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে বলা হয়েছে। ভোটকেন্দ্রে স্যানিটাইজার ব্যবস্থা বাধ্যতামূলক ভাবে রাখতে হবে বলে আদালত তার নির্দেশে জানিয়েছে।
Related Articles
বন্যাদুর্গত মানুষের প্রাণহানি আটকাতে সবরকমের সতর্কতামূলক ব্যাবস্থা নিয়েছে সরকার।
কলকাতা , ২ আগস্ট:- রাজ্যে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণ এবং নদীর জল স্তর বৃদ্ধি জনিত প্লাবনের আশঙ্কায় সাধারণ মানুষের সম্পত্তি ও প্রাণহানি আটকাতে রাজ্য সরকার সব রকমের সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে। বিপদ সীমার মধ্যে থাকা জেলাগুলি থেকে ইতিমধ্যেই ৯০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জলবন্দি এলাকার মানুষদের রাখার জন্য খোলা হয়েছে ৩৫০টি […]
জমা জলে দুর্ঘটনা এড়ালো মিনি বাস।
হাওড়া, ২৫ সেপ্টেম্বর:- হাওড়ার লিলুয়ায় বামুনগাছি রেল কোয়ার্টার সংলগ্ন এলাকা এখনও জলমগ্ন। শনিবার সেখানে খানাখন্দভরা রাস্তায় আটকে পড়ে যাত্রীবাহী মিনি বাস। দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান যাত্রীরা। এদিন জমা জলে বড়সড় দুর্ঘটনার কবল থেকে ফের রক্ষা পায় যাত্রীবাহী মিনি বাস। বৃহস্পতিবারের পর এদিন শনিবারেও একই জায়গায় দুর্ঘটনা ঘটে। হাওড়ার লিলুয়ার বামুনগাছি রেল কোয়ার্টারের কাছে এখনও […]
বিদেশে নয় , সেপ্টেম্বর-অক্টোবরে দেশেই আইপিএল করতে মরিয়া বোর্ড।
স্পোর্টস ডেস্ক , ১৩ জুন:- সেপ্টেম্বর-অক্টোবরে আইপিএল আয়োজনের পরিকল্পনা রয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের। জানিয়ে দিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ পটেল। ২৯ মার্চ থেকে আইপিএল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের দাপটে তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে। চলতি বছরে আইপিএল না হলে বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই আইপিএলের আয়োজন করতে মরিয়া […]










