চিরঞ্জিত ঘোষ , ১৩ এপ্রিল:- বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ৩, আহত ২০। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে হুগলির চন্ডিতলা থানার কলাছড়া এলাকায়। দুফুরের দিকে রাস্তাঘাট ফাঁকাই ছিল, বাস কলকাতার দিক থেকে আরামবাগের দিকে যাচ্ছিল, গাড়ী কলকাতার দিকে যাবার সময় নিয়ন্ত্রন হারিয়ে মুখোমুখি ধাক্কায় পাশে পুকুরে পরে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িতে থাকা তিনজনের। যদিও বাসে থাকা বেশ কিছু যাত্রী আহত হয়। একজন গুরুতর আহত অবস্থায় চন্ডীতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি। দুটি গাড়িকেই আটক করেছে চন্ডীতলা থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে কয়েক কিছুক্ষন যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে অবশেষে চন্ডীতলা থানার পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।
Related Articles
মেয়েদের আইপিএল এর দিন ঘোষণা করে চমক মহারাজের ।
স্পোর্টস ডেস্ক , ২ জুলাই:- নভেম্বরেই হতে চলেছে মেয়েদের আইপিএল । রবিবার ছেলেদের আইপিএল নিয়ে অ্যাপেক্স কাউন্সিলের জরুরী বৈঠক। আমিরশাহীতে হতে চলা আইপিএল নিয়ে বৈঠক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নেওয়া হবে । তার আগে মেয়েদের আইপিএল নিয়ে সুখবর জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় । এদিন তিনি জানান ‘মেয়েদের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে আমরা আইপিএল নিয়ে ভাবছি । মহিলা […]
বারুইপুরের কাছারি বাজারে ভয়াবহ আগুন , ১০০ টিরও বেশি দোকান পুরো ভষ্মিভূত।
দক্ষিণ ২৪ পরগনা ,৪ আগস্ট:- অন্যতম বৃহত্তম বাজার বারুইপুর কাছারি বাজারে সোমবার গভীর রাতে আগুন লাগে। এলাকার মানুষ ওই বাজারের কাপড় পট্টি থেকে প্রথমে ধোয়া ও আগুন দেখতে পায় , মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো বাজার ছড়িয়ে পড়ে । সাথে সাথে খবর দেওয়া হয় দমকল দপ্তরে, কিন্তু দমকল আসতে দেরি করায় দ্রুত ছড়িয়ে পড়তে […]
মুখে মাস্ক ও হাতে স্যানিটাইজার নিয়ে নবমীর দিন কুমারী পুজো হল হুগলির রতনপুরে
হুগলি , ২৫ অক্টোবর:- অষ্টমীতে বেলুড় মঠের কুমারী পূজার রেওয়াজ থাকলেও মূলত নবমীর দিন বহু জায়গাতেই কুমারী পূজার চল রয়েছে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে হুগলি জেলার রতনপুর গ্রামের দুর্গাপুজোয় কুমারী মণ্ডপে এলো মুখে মাস্ক এবং হাতে স্যানিটাইজারের বোতল নিয়ে। এই অভিনব কুমারী পূজা দেখা গেল হুগলির রতনপুর বাবা কালুরায় জিউ মন্দির সংলগ্ন রতনপুর বারোয়ারি […]






