হাওড়া , ১৩ এপ্রিল:- প্রকাশ্য দিবালোকে জনবহুল এলাকায় সরকারি বাস লক্ষ্য করে গুলি। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। হাওড়ার বালির লালবাড়ি এলাকায় মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে। বাসটি বালির রাজচন্দ্রপুর থেকে সল্টলেক করুণাময়ী যাচ্ছিল। বাসে সে সময় জনা পঞ্চাশ যাত্রী ছিলেন। যাত্রীরা প্রত্যেকে সিটে বসে থাকার কারণে গুলি কারও গায়ে গায়েনি। বালিহল্ট থেকে নামার সময় বালিঘাটে ঢোকার ঠিক আগে লালবাড়ির সামনে ঘটনাটি ঘটে। বাসের চালক ঘটনার পর বালি থানায় আসেন। পুলিশ চালক, কন্ডাক্টর ও যাত্রীদের বয়ান নেয়। তবে, কে বা কারা কাকে লক্ষ্য করে গুলি চালাল তা এখনও জানা যায়নি। এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে। জানা গেছে, এদিন বালি লালবাড়ির কাছে যাত্রী সমেত ওই সরকারি বাস লক্ষ্য করে গুলি চালায় কেউ বা কারা। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে মঙ্গলবার সকালের এই ঘটনার জেরে আতঙ্ক ছড়ায়। আতঙ্কিত যাত্রীদের ওই বাস থেকে নামিয়ে অন্য বাসে গন্তব্যে পাঠানো হয়। WB05 7610 নম্বরের সরকারি বাসটিকে ফরেন্সিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বাসের কোনও যাত্রীকে লক্ষ্য করে গুলি চালানো হতে পারে। অথবা কোনও লক্ষ্যভ্রষ্ট গুলি বাসটিতে লাগতে পারে। ঘটনার তদন্ত শুরু করেছে বালি থানার পুলিশ।
Related Articles
ছড়াল বাঘের আতঙ্ক, বিনপুরে মালাবতীর জঙ্গলে পাতা হল খাঁচা।
ঝাড়গ্রাম,৭ জানুয়ারি:- বিনপুরের মালাবাতীর জঙ্গল লাগোয়া এলাকায় বাঘের আতঙ্ক ছড়ানোয় সুন্দরবন থেকে আনা হল বাঘ বিশেষজ্ঞদের একটি প্রতিনধি দল। পাশাপাশি আজনা জন্তুটিকে ধরার জন্য জঙ্গল লাগোয়া কংসাবতী ক্যানেলে খাঁচাও পাতা হয়েছে। খাঁচায় টোপ হিসেবে রাখা হয়েছে একটি ছাগল। তবে বাঘের আতঙ্ক ছড়ালেও বন্য জন্তুটি বাঘই কি না, তা এখনও বনদপ্তর নিশ্চিত করতে পারেনি। অজানা […]
এবার রাজ্যেই সবুজসাথী প্রকল্পের সাইকেল তৈরি করতে উদ্যোগী হলো রাজ্য।
কলকাতা, ৯ ডিসেম্বর:- সবুজ সাথী প্রকল্পের সাইকেল এরাজ্যে তৈরি করার জন্য রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। সাইকেল কারখানা গড়তে এবার আগ্রহী সংস্থার কাছ থেকে দরপত্র আহ্বানের প্রক্রিয়া শুরু হচ্ছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বনদ্যোপাধ্যায়ের পৌরহিত্যে রাজ্য মন্ত্রীসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদিত হয়েছে। বৈঠক নিয়ে সরকারিভাবে কিছু না জানানো হলেও সূত্রের খবর এব্যপারে ইতিমধ্যেই বেশ কিছু সংস্থা […]
উপ নির্বাচনের ভোট গণনার প্রস্তুতি সম্পন্ন।
কলকাতা, ১ নভেম্বর:- রাজ্যের চার বিধানসভা আসন দিনহাটা, শান্তিপুর, খড়দহ এবং গোসাবা উপ নির্বাচনের ভোট গণনা হবে আগামীকাল। ইতিমধ্যেই তার সব প্রস্তুতি সম্পন্ন। ভোটের দিনের মতো কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে গণনা কেন্দ্রে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে দিনহাটা কলেজে দিনহাটা বিধানসভা কেন্দ্রের, রানাঘাট কলেজে শান্তিপুর বিধানসভা কেন্দ্রের, নিউ ব্যারাকপুর আচার্য প্রফুল্ল চন্দ্র কলেজে খড়দহ […]










