ব্যারাকপুর , ১৩ এপ্রিল:- নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে শিল্পাঞ্চলের জগদ্দল,ভাটপাড়া,নৈহাটি জুড়ে দুষ্কৃতী দৌরাত্ম্য ততই বেড়ে চলেছে। সোমবার রাত দেড়টা নাগাদ জগদ্দল থানার গারুলিয়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভারত হাউজিং লক্ষ করে বোমাবাজি চালালো দুষ্কৃতীরা। জানা গেছে ওইদিন গভীর রাতে স্থানীয় ব্যবসায়ী গৌরাঙ্গ দাসের বাড়ি লক্ষ করে দুষ্কৃতীরা বোমাবাজি করে। পরপর দুটো বোমা ছুড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। বোমার তীব্র আওয়াজে আশেপাশের ঘরবাড়িও কেঁপে ওঠে। এদিকে ঘটনার পর থেকেই রীতিমত আতঙ্কে ভারত হাউজিংয়ের বাসিন্দারা। যদিও এই ঘটনা প্রসঙ্গে ব্যবসায়ী গৌরাঙ্গ দাসের ছেলে নীলরতন দাস বলেন,সোমবার রাত দেড়টা নাগাদ বোমার আওয়াজে ঘুম ভেঙে যায়। তবে কে বা কারা এই বোমাবাজি করল তা বলতে পারবো না। তার দাবি দুষ্কৃতীদের ছোঁড়া বোমার আঘাতে বেশ কয়েকটি জানালার কাঁচ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তবে তার দাবি,এর আগে এই ধরনের ঘটনা এই অঞ্চলে কখনো ঘটেনি। এদিকে সিসিটিভির ফুটেজে দুষ্কৃতীদের বোমাবাজির দৃশ্য ধরা পড়েছে। সেখানে দেখা যাচ্ছে তিনজন দুষ্কৃতী বোমাবাজি করার পর বাইকে চেপে এলাকা ছেড়ে চম্পট দিচ্ছে। ঘটনার তদন্তে জগদ্দল থানার পুলিশ।
Related Articles
স্ত্রীর পরকিয়ার জের, আত্মঘাতী স্বামী, চাঞ্চল্য চুঁচুড়ার রবীন্দ্রনগরে।
সুদীপ দাস, ২৩ ফেব্রুয়ারি:- স্ত্রীর পরকিয়ার জেরে বিষ খেয়ে আত্মঘাতী স্বামী। স্ত্রী সহ শ্বশুরবাড়ীর লোকেদের জনতার হাতে তুলে দেওয়ার দাবী। বাড়ির সামনে পাহারারত পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য চুঁচুড়া থানার রবীন্দ্রনগর পশ্চিমপাড়ায়। মৃত ব্যাক্তির নাম সুশান্ত মিস্ত্রী(৪০)। বছর কুড়ি আগে রবীন্দ্রনগরের বাসিন্দা সুশান্তের সাথে বিয়ে হয় পশ্চিমপাড়ার বাসিন্দা স্বাতীর। বিয়ের পর থেকেই সুশান্ত, স্বাতীর বাপের বাড়িতে […]
গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য হাওড়ার নিশ্চিন্দায়।
হাওড়া, ৯ নভেম্বর:- এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল হাওড়ার বালির নিশ্চিন্দা ষষ্ঠীতলার সাঁপুইপাড়া এলাকায়। শ্বশুরবাড়ির দাবি, ওই গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। মৃতার বাপের বাড়ির অভিযোগ, এদিন তাঁদের খবর দেওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা এসে দেখেন গৃহবধূ স্মৃতিলেখা রায়চৌধুরীকে (২১) বিছানায় শুইয়ে রাখা হয়েছে। গলার দাগ দেখে তাঁদের সন্দেহ হয়। মৃতার পরিবার […]
হাওড়ার বাজারে ভীড় ঠেকাতে শনিবার সকাল থেকেই সক্রিয় হল পুলিশ।
হাওড়া,১৮ এপ্রিল:- হাওড়ার বাজারে ভীড় ঠেকাতে শনিবার সকাল থেকেই সক্রিয় হল পুলিশ। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠক করে হাওড়াকে করোনা সংক্রমণের রেড-স্টার জোন হিসাবে ঘোষণা করেছেন। প্রশাসনকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের কথা বলেছেন। প্রয়োজনে সশস্ত্র পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই হাওড়ার মানুষকে সচেতন করতে উদ্যোগ নিল হাওড়া সিটি পুলিশ। শনিবার […]










