কলকাতা, ১২ এপ্রিল:- কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক করার পাশাপাশি পরামর্শ দিল রাজ্যে আসা নির্বাচনের জন্য দুই বিশেষ পর্যবেক্ষক। বারাসাতে এক বৈঠকে রাজ্যের বিশেষ পর্যবেক্ষক অজয় ভি নায়েক এবং বিবেক দুবে কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক করে বললেন,’ আপনারা এসেছেন স্থানীয় প্রশাসনকে সাহায্য করার জন্য, কোন রকম ভাবেই নিজে থেকে ঝামেলায় জড়াবেন না। নিজেদেরকে সতর্ক রাখুন ভোটের জন্য যে সমস্ত নির্দেশ আপনাদের দেওয়া হয়েছে সেই দায়িত্বে আপনারা অবিচল থাকুন’। শীতলকুচি ঘটনায় নির্বাচন কমিশন বিশেষ পর্যবেক্ষকের কাছে রিপোর্ট চাওয়ায় বিবেক দুবে তার রিপোর্টে উল্লেখ করেছেন যে, যে ঘটনা শীতলকুচি তে ঘটেছে তাতে গুলি চালানো ছাড়া কোন উপায় ছিলনা কেন্দ্রীয় বাহিনীর কাছে আগামী দিনে নির্বাচনে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে কেন্দ্রীয় বাহিনী আত্মরক্ষার্থে গুলি চালাতে পারে। একদিকে যেমন কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক করল পর্যবেক্ষকরা ঠিক একইভাবে শীতলকুচির ঘটনায় কেন্দ্রীয় বাহিনী পাশে দাঁড়ালেন তারা।
Related Articles
৫ই সেপ্টেম্বর উপনির্বাচন, ঘোষণা কমিশনের।
কলকাতা, ৮ আগস্ট:- নির্বাচন কমিশন রাজ্যের সদ্যশুন্য হওয়া ধুপগুড়ি বিধানসভা আসনে উপনির্বাচন ঘোষণা করেছে। বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের আকস্মিক প্রয়াণে তপশিলি জাতি সংরক্ষিত ওই আসনটিতে উপনির্বাচন অনিবার্য হয়ে পড়েছে। নির্বাচন কমিশন আজ অন্য রাজ্যের ছটি বিধানসভা আসনের সঙ্গে সঙ্গে ধুপগুড়ি আসনে আগামী ৫ সেপ্টেম্বর উপনির্বাচন ঘোষণা করেছে। উপনির্বাচনের জন্য ১০ আগস্ট থেকে মনোনয়ন দাখিলের প্রক্রিয়া […]
রঙের মিলনোৎসবের ছবিটাই ফুটে উঠলো ডানকুনি হাউজিং এ।
হুগলি,৯ মার্চ :- বসন্তের আকাশে লাগলো রঙের ছোঁয়া, আজ যে দোল পূর্ণিমা! সারা বাংলার পাশাপাশি রঙিন উৎসবে মেতে উঠলেন হুগলির ডানকুনির আনন্দনিকেতনের অধিবাসীরা। সোমবার সকালে ডানকুনি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড এর কাউন্সিলর দেবাশিষ মুখোপাধ্যায়ের উদ্যোগে পালিত হয় বসন্ত উৎসব। ডানকুনি হাউজিং ও তৎসহ এলাকায় পরিক্রমা করে নগর সংকীত্তনের মাধ্যমে। সকাল থেকেই এলাকায় যেন রঙের বাহারি […]
প্রতিশ্রুতি পূরণ। নিখরচায় মিষ্টি পানীয় জল এবার পৌঁছে গেল বাড়িতে বাড়িতে। উপকৃত বালি জগাছার ৩৮ হাজার পরিবার।
হাওড়া, ২৩ জুন:- প্রতিশ্রুতি পালন করল রাজ্যের মা মাটি মানুষের সরকার। ডোমজুড় বিধানসভা এলাকার বালি-জগাছা ব্লকের প্রায় ৩৮ হাজার পরিবারকে নিখরচায় বাড়িতে বাড়িতে মিষ্টি পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হলো। প্রত্যাশা অনুযায়ী মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষের উদ্যোগে বুধবার বিকেলে নিখরচায় মিষ্টি পানীয় জলের বাড়ি বাড়ি সংযোগ স্থাপন প্রকল্পের আনুষ্ঠানিক […]







