কলকাতা , ১২ এপ্রিল:- অস্ত্র কারখানার হদিস ভাটপাড়ায়। উদ্ধার ২ টি আগ্নেয়াস্ত্র, গুলির খোল ও বানানোর সরঞ্জাম। গ্রেপ্তার ১,পলাতক ২ এর অধিক। আগামী ২২ তারিখ ভাটপাড়া বিধানভার ভোট। গতকাল বোম, গুলি উদ্ধারের পর আজ আবার অস্ত্র কারখানার উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে কাঁকিনাড়ার ভাটপাড়া থানা তথা পুরসভার কলাবাগান এলাকায় বিশাল পুলিশ হানা দেয়। উদ্ধার হয় ২টি আগ্নেয়াস্ত্র, গুলির খোল ও আগ্নেয়াস্ত্রের বেশ কয়েকটা কাঠামো সহ আগ্নেয়াস্ত্র বানানোর অত্যাধুনিক মেশিন ও সরঞ্জাম। ২০১৯ লোকসভা নির্বাচনের আগে ও পরে যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকাগুলি তারই প্রতিচ্ছবি ভেসে উঠবে না তো? তা নিয়ে আতংকে এলাকার মানুষ।
Related Articles
মুকুল রায়ের সহধর্মিনীর প্রয়াণে মুখ্যমন্ত্রীর শোকবার্তা ।
কলকাতা, ৬ জুলাই:- বিধায়ক শ্রী মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়ের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ ভোরে চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কৃষ্ণা দেবী বিভিন্ন জনহিতকর কাজের সঙ্গে যুক্ত ছিলেন। আমি তাঁকে ঘনিষ্ঠভাবে চিনতাম। তিনি মানুষের ভালো চাইতেন। আমি কৃষ্ণা রায়ের স্বামী মুকুল রায় ও পুত্র শুভ্রাংশু রায় এবং পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক […]
হুগলির শিক্ষা ভবনে বিজেপি যুব মোর্চার বিক্ষোভে ধুন্ধুমার।
হুগলি, ১৯ মার্চ:- আজ হুগলি শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখাল ভারতীয় জনতা যুব মোর্চার হুগলি সাংগঠনিক জেলার কর্মীরা। শিক্ষা সংক্রান্ত একাধিক সমস্যা ও দাবি তুলে ধরে এই বিক্ষোভে যুব মোর্চার নেতাকর্মীদের পাশাপাশি মহিলা মোর্চার সদস্যরাও অংশ নেন। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি তুষার মজুমদার, সাধারণ সম্পাদক সুরেশ সাউ, যুব মোর্চার […]
নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, ডোমজুড়ের বেগড়ী থেকে গ্রেফতার অভিযুক্ত সালাম বাবা।
strong> হাওড়া, ২৮ জুলাই:- ডোমজুড়ের বাঁকড়া মুন্সিডাঙা এলাকার গাজিপাড়ায় সাত বছরের এক নাবালিকাকে যৌন নিগ্রহের ঘটনায় অভিযুক্ত শেখ সালাম ওরফে সালাম বাবাকে গ্রেপ্তার করলো পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে বাঁকড়া পুলিশের একটি দল বেগড়ীর গড়বাগান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। অভিযুক্ত সালাম বাবা একটি ছোট হাতি গাড়িতে তাঁর জামাইয়ের সাহায্য নিয়ে হুগলির […]







