হাওড়া , ১২ এপ্রিল:- ভোট মিটতেই উত্তেজনা ছড়াল ডোমজুড়ে। বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। আহতদের ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। বিজেপির অভিযোগ, বিজেপি করার অপরাধে এবং ভোটের দিন বুথে বিজেপির এজেন্ট হয়ে বসার অপরাধে রবিবার রাতে বাড়িতে চড়াও হয়ে ব্যাপক মারধর করা হয় বাঁকড়া রাজীবপল্লীর বিজেপি সমর্থকদের। অভিযোগের তীর শাসক দল আশ্রিত স্থানীয় দুষ্কৃতিদের বিরুদ্ধে। জানা গেছে, সেখানকার একাধিক বাড়িতে হামলা হয়। আহতেরা ভর্তি রয়েছেন হাওড়া জেলা হাসপাতালে। বিজেপির আরও অভিযোগ, রাতের অন্ধকারে তাদের সমর্থকদের বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। মহিলা পুরুষ নির্বিশেষে ব্যাপক মারধর করা হয়। বাড়ি ঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ। হাওড়ার ডোমজুড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাঁকড়া রাজীবপল্লীতে ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
Related Articles
জমি নিয়ে বিবাদের জেরে ভাইয়ের হাতে খুন ভাই, চাঞ্চল্য বাঁশবেরিয়ায়।
হুগলি, ২৪ আগস্ট:- জমি সংক্রান্ত বিবাদের জেরে ভাইয়ের হাতে খুন ভাই। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মগরা থানার অন্তর্গত চক বাঁশবেড়িয়া এলাকায়। মৃতের নাম রাজিন্দার ভগৎ (২২)। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওই এলাকার বাসিন্দা কানাই ভগতের দুই ছেলে সিকেন্দার ও রাজিন্দার। দুই ভাইয়ের মধ্যে পৈত্রিক জমির ভাগ পাওয়া নিয়ে অশান্তি চলছিল। এ দিন সকালে সেই […]
বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ, জেলেদের তৎপরতায় উদ্ধার।
হাওড়া, ১৭ এপ্রিল:- ফের বালি ব্রিজ থেকে গঙ্গায় মরণ ঝাঁপ এক মহিলার। জেলেদের তৎপরতায় অবশেষে উদ্ধার। হাওড়ার বালি ব্রিজ থেকে এক মহিলা মরণ ঝাঁপ দিলে নৌকা নিয়ে তাঁকে উদ্ধার করেন জেলেরা। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে। এদিন বালি ব্রিজের দক্ষিণেশ্বরের দিক থেকে বালির দিকে আসার রাস্তার ফুটপাতে একটি লেডিস ব্যাগ ও মহিলার জুতো পড়ে থাকতে দেখা […]
১৬ ডিসেম্বর থেকেই স্নাতক ও স্নাতকোত্তর স্তরে প্রথম বর্ষের অনলাইন ক্লাস শুরু কলকাতা বিশ্ববিদ্যালয়ে।
কলকাতা ,৮ ডিসেম্বর:- কলকাতা বিশ্ববিদ্যালয় স্নাতক ও স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষে অনলাইন ক্লাস শুরু করছে। করোনা অতিমারীর আবহে ছাত্রছাত্রীদের নিরাপদে পঠন পাঠনের সুযোগ করে দিতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, আগামী ১৬ ডিসেম্বর থেকেই স্নাতক ও স্নাতকোত্তর স্তরে প্রথম বর্ষের অনলাইন ক্লাস শুরু হবে। ইতিমধ্যেই কলেজের অধ্যক্ষদের স্নাতক স্তরের প্রথম […]










