ব্যারাকপুরঃ, ১১ এপ্রিল:- ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত হয়ে গেল একটি কাঠের গোডাউন সহ তিনটি দোকান। রবিবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে বীজপুর থানার হাশিশহর চৌমাথা বাজার এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,এদিন ভোর রাতে ওই এলাকার একটি কাঠের গোডাউনে হটাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দুটি দোকানে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের চারটি ইঞ্জিন। দমকল কর্মীরা দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। যদিও ততক্ষণে কাঠের গোডাউন সহ তিনটি দোকান আগুনে পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। এদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোন রকম প্রাণহানির খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায় নি। তবে দমকলের প্রাথমিক অনুমান, সর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। তবে দমকলের বিরুদ্ধে ঘটনাস্থলে দেরিতে আসার অভিযোগ উঠেছে।
Related Articles
হাওড়ায় বিজেপির মিছিল ঘিরে তুলকালাম।
হাওড়া,১৭ ডিসেম্বর:- আজ দুপুরে CAA এবং NRC এর সমর্থনে মিছিল করল বিজেপি। নেতৃত্ব দেন রাজু ব্যানার্জি, সঞ্জয় সিং, সুরজিৎ সাহা প্রমুখ। মিছিল পাওয়ার হাউস মোড়ে আটকে দেয় পুলিশ। সেখানে বিজেপি কর্মীরা রাস্তায় বসে পড়েন। এরপর পুলিশ বিজেপি কর্মীদের রাস্তা থেকে তুলতে গেলে পুলিশের সঙ্গে তাদের ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। বিজেপি সমর্থকদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি চলতে […]
ট্রেন দুর্ঘটনায় আহতদের জন্য স্পেশাল রিলিফ ট্রেন হাওড়ার ৮ নম্বর প্লাটফর্মে আসছে।
হাওড়া, ৩ মে:- ওড়িশার বালেশ্বরের কাছে ট্রেন দুর্ঘটনার পর আহত যাত্রীদের জন্য স্পেশাল রিলিফ ট্রেন হাওড়া স্টেশনের ৮ নম্বর প্লাটফর্মে এসে পৌঁছাচ্ছে। তার আগে সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে সেখানে। রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। হাওড়া স্টেশনের ৮ নম্বর প্লাটফর্মে উপস্থিত রয়েছেন রেলের আধিকারিকরা। এছাড়াও অ্যাম্বুলেন্স, সহ আরও বিভিন্ন গাড়ি প্রস্তুত করা রয়েছে। যাতে আহতদের বিভিন্ন হাসপাতালে […]
সরকারের দুই প্রকল্পের পর্যবেক্ষনের জন্য মুখ্যসচিবের নেতৃত্বে অ্যাপেক্স কমিটি গঠন হলো।
কলকাতা, ২৮ জুলাই:- পাড়ায় সমাধান ও দুয়ারে সরকার প্রকল্প দুটির মসৃন রূপায়ন ও পর্যবেক্ষনের জন্যে রাজ্য সরকার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে একটি অ্যাপেক্স কমিটি গঠন করেছে। প্রকল্পগুলির জন্যে রাজ্য, জেলা ও কলকাতা স্তরে যে তিনটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে সেইগুলি এই কমিটির অধীনে কাজ করবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এই অ্যাপেক্স কমিটিতে মুখ্যসচিব […]







