হুগলি , ১০ এপ্রিল:-আজ সকালে চাঁপদানি বিধানসভা কেন্দ্রে ভোট দিলেন কংগ্রেস প্রার্থী প্রার্থী আবদুল মান্নান ভোট দেবার পর মান্নান সাহেব জানালেন আমার লড়াই আদর্শের জন্য লড়াই ব্যক্তিগতভাবে কারো সঙ্গে আমার লড়াই নেই আর যারা বিপক্ষে রয়েছেন তারা সবাই আমার স্নেহভাজন এখন পর্যন্ত যে ভোট হয়েছে মোটামুটি শান্তিপূর্ণ আমি বিভিন্ন জায়গায় খবর নিয়ে দেখেছি আপাতত কোনো গন্ডগোলের খবর নেই। পাশাপাশি সকাল থেকে বিভিন্ন জায়গায় ঘুরে চাপ দানি কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরিন্দম গুইন জানান যে ভোটে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন আমার আশা মানুষ আমাদের পাশে থাকবেন কারণ আমি পাঁচ বছর পুরপ্রধান থাকাকালীন মানুষের সঙ্গে মিশেছি তাই জানি মানুষ কাদের সঙ্গে আছেন আর সকাল থেকে বিভিন্ন জায়গায় ইভিএম খারাপ থাকার জন্য ভোটগ্রহণ স্থগিত ছিল আমরা কমিশন কে জানিয়েছি যাতে দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া যায় ।
Related Articles
বিদায়ী পুরবোর্ডের বাম কাউন্সিলারের জীবনাবসান।
হাওড়া,২৬ এপ্রিল:- হাওড়া পুরসভার বিদায়ী বোর্ডের বাম কাউন্সিলর আসরাফ জাভেদের জীবনাবসান হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ভর্ত্তি ছিলেন আন্দুল রোডের একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই রবিবার দুপুরে তাঁর মৃত্যু হয়। পুরসভার ৩১ নম্বর ওয়ার্ড থেকে তিনি জয়ী হয়েছিলেন। বিরোধী দলের কাউন্সিলর হিসাবে তিনি পুরসভায় বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন করতেন। এলাকাতেও তিনি জনপ্রিয় ছিলেন।জানা গেছে, তিনি ৩ […]
আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ কোভিশিল্ড টিকাকরণ।
কলকাতা, ৫ আগস্ট:- করোনা মোকাবিলায় টিকাকরণে জোর দিচ্ছে রাজ্যে। কিন্তু কলকাতা পুরসভাতেই কোভিশিল্ডের ভাঁড়ার শূন্য। ফলে আগামিকাল থেকে অর্নিদিষ্টকালের জন্য বন্ধ কোভিশিল্ড টিকাকরণ। যার জেরে প্রবল দুশ্চিন্তায় শহরবাসী। কতদিনে ফের টিকা আসবে, কবে শুরু হবে টিকাকরণ, উত্তর অজানা। রাজ্যের চাহিদা মতো ভ্যাকসিন দিচ্ছে না কেন্দ্র। প্রথম থেকেই এই অভিযোগ করছে তৃণমূল সরকার। এই ভ্যাকসিনের অভাবের জেরে […]
বিনয় মিশ্রকে ভাইপো দুবাই এ লুকিয়ে রেখেছে – সায়ন্তন বসু ।
শিলিগুড়ি , ১২ জানুয়ারি:- শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ির ধর্ষণ কান্ডে নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। এদিন বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতে এলাকায় নির্যাতিতার বাড়িতে গিয়ে বাবা ও মা তার সাথে বেশ কিছুক্ষণ কথা বলেন। এবং পুলিশ বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোন রকম অসুবিধা করছে কিনা তা জানতে চান নির্যাতিতার পরিবারের কাছ […]







