ব্যারাকপুরঃ, ৯ এপ্রিল:- শুক্রবার বিকেলে জগদ্দলে নির্বাচনি প্রচারে এসে রোড শো করলে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শা। এদিন হুড খোলা গাড়িতে চেপে স্বরাষ্ট্র মন্ত্রী জগদ্দল,ভাটপাড়া ও নৈহাটি বিধানসভা কেন্দ্রের তিন পার্থী যথাক্রমে অরিন্দম ভট্টাচার্য,পবন কুমার সিং ও ফাল্গুনী পাত্রকে সঙ্গে নিয়ে রোড শোয়ে অংশ নেন। স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে এদিন প্রচারে সঙ্গত দেন সাংসদ অর্জুন সিং। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শায়ের এদিনের রোড শোটি রীতিমত জনপ্লাবনের আকার নেয়। এদিন রোড শোটি জগদ্দলের মেঘনা মোড় থেকে শুরু হয়ে ঘোষপাড়া রোড ধরে শ্যামনগর চৌরোঙ্গী কালী বাড়ি মোড়ে গিয়ে শেষ হয়।
Related Articles
বেহাল বিদ্যুৎ পরিষেবা, প্রতিবাদে হাওড়ার তিন রাস্তা অবরোধ করে গ্রাহকদের বিক্ষোভ।
হাওড়া, ১৮ জুন:- বেহাল বিদ্যুৎ পরিষেবার প্রতিবাদে উপযুক্ত পরিষেবার দাবিতে রাজ্য বিদ্যুৎ পর্ষদের দুটি গাড়ি আটকে বিক্ষোভ হাওড়ায়। মঙ্গলবার সকালে একইসাথে তিনটি রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। হাওড়ার জগৎবল্লভপুরের ইছানগর এলাকায় বিক্ষোভ অবরোধের জেরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বড়গাছিয়া জাঙ্গিপাড়া রোড, মুন্সিরহাট সীতাপুর রোড এবং জগৎবল্লভপুর মোশার রোড অবরোধ করা হয়েছে বলে জানা […]
বড় ব্যবধানে রাজস্থানকে হারিয়ে প্লে-অফের স্বপ্ন দেখতে নাইটরা
স্পোর্টস ডেস্ক , ২ নভেম্বর:- রবিবাসরীয় সন্ধ্যায় দুবাইতে রাজস্থান রয়্যালসকে ৬০ রানে হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। একইসঙ্গে জিইয়ে রাখল প্লে-অফে যাওয়ার একটা ক্ষীণ আশাও। সেক্ষেত্রে অন্য দলের ফলাফলের ওপর নির্ভর করছে মর্গ্যান-বাহিনীদর ভাগ্য। এদিন কলকাতার রাখা ১৯২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১৩১ রানেই আটকে যায় স্মিথ-বাহিনী। রাজস্থানের হয়ে কিছুটা বলার মতো লড়াই চালিয়েছেন […]
তামিল গানে ইংরেজ ক্রিকেটারের নাচ ! মুগ্ধ এআর রহমান।
স্পোর্টস ডেস্ক,১৩ মে:- এআর রহমানের জেন্টলম্যান চলচ্চিত্রের বিখ্যাত তামিল গান ওটাগাথাই কাট্টিকোতে নাচতে দেখা গেল ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক তথা তারকা ক্রিকেটার কেভিন পিটারসনকে। ভিডিওর শুরুতে, তিনি এমনভাবে অভিনয় করেন যেন তিনি বিটটি পরীক্ষা করার চেষ্টা করছেন তবে তাঁর সঙ্গে পা মেলাতে শুরু করেন তিনি। পিটারসেনের ভিডিও দেখে এআর রহমান সেটি শেয়ার না করে পারেননি। […]







